News Flash

Image

আকাশ যুদ্ধে তিন কন্যা

নারী জাগরণের জন্য যত বেশী আওয়াজ উঠিয়াছে বাস্তবে নারীরা কি সেই পিছনেই হাটিতেছেন? না, বলা যাইবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য সাফল্য কুড়াইয়াছেন৷ শুধু ভারতে নহে বিশ্বের বিভিন্ন দেশে নারীরা অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হইয়াছেন৷ অনেক ক্ষেত্রেই পুরুষকে টেক্কা দিয়াছেন৷ আমাদের ইতিহাসে এবং ধর্মীয় বিভিন্ন পৌরাণিক কাহিনীতে মহিলাদের উজ্জ্বল ভূমিকার কথা আছে৷ সীতা, সাবিত্রী, দয়মন্তীর কাহিনী হইতে শুরু করিয়া আধুনিক ভারতের তেজস্বী মহিলা ঝাঁসির রাণী লক্ষ্মীভাই, মতাঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদারদের স্বাধীনতা সংগ্রামে উজ্জ্বল অধ্যায় রচনা হইয়া আছে৷ সেবার ক্ষেত্রে মাদার টেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা আমাদের কাছে অনেক বেশী স্মরণীয়৷ এই সব স্মরণীয়া ও বরণীয়া মহিলাদের নিকট হইতে আজকের মহিলারা কতখানি প্রেরণা পাইতেছেন, কতখানি শ্রদ্ধা ও অন্তরের সঙ্গে স্মরণ করিতেছেন তাহাও বলা মুশকিল৷ তবে, একথা অনায়াসে বলা যাইতে পারে, আজকের বিশ্বে মহিলাদের সাফল্য নতুন পথ দেখাইবে৷ মহিলারা শুধু স্বামী সংসার ঘর সামলাইবে না দেশ ও পৃথিবী শাসন করিবে৷ এই সত্যিই আজ অনেক বেশী উদ্ভাসিত হইয়া উঠিয়াছে৷
দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেও আজ মহিলারা বিরাট দায়িত্বে নিয়োজিত হইয়াছেন৷ এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানে চালকের আসনে মহিলারা৷ ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানে তিন মহিলা পাইলট দায়িত্ব পাইয়াছেন৷ সেই তিন বীরঙ্গনা হইলেন আভানি চতুর্বেদী, ভাবনা কাহ্ণ ও মোহনা সিংহ৷ শনিবার তাঁহাদের পাইলট প্রশিক্ষণ শেষ হইয়াছে৷ নরেন্দ্র মোদি সরকারের জমানায় প্রতিরক্ষামন্ত্রী পরীক্কর ও বায়ু সেনা প্রধান অরূপ রাহা নিয়ম ভাঙ্গার সিদ্ধান্ত নিয়া সাহসিকতার নিদর্শন স্থাপন করিলেন৷ তাঁহারা বুঝাইয়া দিলেন মহিলারা আজ কোথাও পিছাইয়া থাকিবে না৷ বায়ুসেনার শীর্ষ আধিকারীকরা জানাইয়াছেন যে, এই তিন মহিলা পাইলটকে বিশেষ কোনও সুবিধা দেওয়া হইবে না৷ যেকোনও জায়াগায় যেকোনও পরিস্থিতিতে তাঁহাদের পাঠানো হইবে৷ প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে বিপদ আসিয়াছে, মুহুর্তের সামান্য ভুলে মৃত্যুর মুখে পৌঁছিয়া গিয়াছেন তাঁহারা৷ তাহাও অতিক্রম করিয়া আসিয়াছেন৷
মহিলা পাইলট দেশের প্রতিরক্ষায় বিরাট দায়িত্ব নিয়া গোটা মহিলা সমাজকেই সম্মানীত ও সাহসী হইবার নতুন অধ্যায় রচনা করিয়া দিয়াছেন৷ মহিলাদের একের পর এক কৃতিত্বের ঘটনাকে সাধারণের কাছে পৌঁছাইতে হইবে৷ বিশেষ করিয়া মহিলাদের এইসব উজ্জ্বল ঘটনা তাঁহাদের আরও বেশী সাহসী করিয়া তুলিবে৷ মহিলাদের এখন শুধু অন্তঃপুরে থাকিলেই চলিবে না৷ পুরুষ শাসিত সমাজে আজও বহু মহিলা অসহায় ভাবে কালাতিপাত করিতেছেন৷ প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মধ্যে যেসব মহিলারা আছেন তাহাদের কাছে তো গোটা পৃথিবীটাই অন্ধকার৷ এই অন্ধকার ভেদ করিয়াই আলোর সন্ধানে তৎপর হইবার জন্যই দেশের নানা অঞ্চলের মহিলাদের অগ্রণী ঘটনা তুলিয়া ধরিতে হইবে৷ মহিলাদের আত্মনির্ভর ও সাহসী হইতে হইবে৷ পড়িয়া পড়িয়া মার খাওয়া, অন্যায়কে হজম করা, জোর জুলুমের প্রতিবাদে মুখর না হওয়ার এই সব ঘটনার বিরুদ্ধে রুখিয়া না দাঁড়াইলে মহিলাদের প্রগতির পথ কাঙ্খিত পথে উন্মুক্ত হইবে না৷ মহিলারা যত বেশী প্রগতির পথে আগাইবেন সমাজ ততবেশী অগ্রসর হইবে৷ এই সত্যিকে যত বেশী মানিয়া নেওয়া যাইবে, মহিলাদের আরও বেশী আগাইয়া নিবার পথ উন্মুক্ত করা যাইবে, ততই দেশ আগাইবে৷
পক্ষান্তরে, বলা যাইতে পারে যে, মহিলাদের অগ্রগতি সাফল্য ও কৃতিত্বের জন্য লড়াই’র ক্ষেত্রে তাঁহাদের আরও বেশী দায়িত্বশীল হইতে হইবে৷ আজ, মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণ ইত্যাদির ঘটনা যেহারে বাড়িয়া চলিয়াছে সেখানেও তাঁহাদের আরও বেশী সজাগ, সচেতন হইতে হইবে৷ লক্ষ্য করিবার বিষয় একশ্রেণীর মহিলারা প্রগতির বড়াই করিয়া নানা অপকর্মে লিপ্ত হইয়া পড়িতেছেন৷ নানা অপরাধ জগতের সঙ্গে যুক্ত হইয়া ওইসব নারীরা কলংকিত ইতিহাস রচনা করিতেছেন৷ আজ মহিলাদের পোষাক আশাকও শালীনতার মাত্রা ছাড়াইতেছে৷ কোনও প্রতিবাদ উঠিতেছে না সচেতন মহিলাদের নিকট হইতেও৷ নানা মহিলা সংগঠনগুলিও নারী প্রগতির লক্ষ্যে তেমন কোনও ভূমিকা পালন করিতেছেন না৷ তাঁহারা রাজনৈতিক দলগুলির স্তুতি করিয়াই চলিতেছেন৷ নারী সংক্রান্ত অপরাধ উদ্বেগজনক ভাবে বাড়িতেছে৷ প্রতিনিয়ত নারীরা মৃত্যুর কোলে ঢলিয়া পড়িতেছেন৷ দেশে নারী ঘটিত অপরাধ বাড়িয়া চলিতেছে৷ এইসব ক্ষেত্রে আজ মহিলাদের আরও বেশী সজাগ ও সচেতন হইতে হইবে৷ আত্মরক্ষার জন্য নিজেদের গড়িয়া তুলিতে হইবে৷ সেই সব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হইবে৷ ভারতীয় যুদ্ধ বিমানের তিন পাইলট কন্যা মহিলাদের মনে যে সাহস আনিয়া দিয়াছেন, তাহা নিঃসন্দেহে দেশবাসীর গর্ব ও অহংকার৷ তাহা ভুলিলে চলিবে না৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top