মুম্বই, ১৭ জুন (হি.স.): বহু প্রতীক্ষার হল অবসান| বাধা-বিঘ্ন কাটিয়ে শুক্রবার মুক্তি পেল ‘উড়তা পাঞ্জাব’| সারা দেশের ২০০০টি সিনেমাঘরে মুক্তি পেল ছবিটি| বৃহস্পতিবারই থিয়েটারে গিয়ে লোকজনেক ছবিটি দেখার অনুরোধ করেছিলেন প্রযোজক অনুরাগ কাশ্যপ| তাঁর ডাকে সাড়া দিয়ে সকাল থেকেই সিনেমাঘরে ভিড় জমান অনুরাগীরা| প্রথম ঘন্টার পর ছবিটি নিয়ে উচ্ছ্বসিত দর্শক| টুইটার ও ফেসৱুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ‘উড়তা পাঞ্জাব’ ছবির প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁদের|
পঞ্জাবের মাদক চক্র এবং তার সঙ্গে প্রশাসন ও রাজনৈতিক দলগুলি কীভাবে যুক্ত রয়েছে, ছবিটিতে সেই গল্পই তুলে ধরেছেন পরিচালক অভিষেক চৌবে| যে কারণে শুরু থেকেই ছবিটি ঘিরে বিতর্ক শুরু হয়| মুক্তির বিরুদ্ধে আপত্তি তোলে পাঞ্জাবের অকালি দল, মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল এবং তাঁর ছেলে| সেন্সর বোর্ডও ছাড়পত্র দিতে অস্বীকার করে| তবে শেষপর্যন্ত জয় হয় ছবির নির্মাতাদেরই|
প্রতীক্ষার অবসান, মুক্তি পেল ‘উড়তা পাঞ্জাব’
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















