News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য নির্যাতিতা গৃহবধূ বাপের বাড়িতে এসে আত্মঘাতী
Image

পণের জন্য নির্যাতিতা গৃহবধূ বাপের বাড়িতে এসে আত্মঘাতী

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ  বনকুমারীর সাহা পাড়ায় অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার৷ মৃত মহিলার নাম লিপিকা ভৌমিক(২৮)৷ স্বামীর নাম জীবন শীল৷ বাড়ি সোনামুড়া মহকুমার কলমচৌরা থানাধীন রহিমপুরে৷ প্রায় সাতবছর আগে আগরতলার যোগেন্দ্রনগরের বনকুমারী এলাকার সাহা পাড়ার রাজকুমার ভৌমিকের কন্যা লিপিকা ভৌমিকের সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল কলমচৌরা থানাধীন রহিমপুরের জীবন শীলের সঙ্গে৷ বিয়েতে পাত্র পক্ষের অনুযায়ী নগদ টাকা, সোনা গয়না, আসবাবপত্র সবকিছুই মিটিয়ে দিয়েছিল পাত্রীপক্ষ৷ কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের  হয়নি৷ বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক জীবনে কলহ চলছিল৷ বিয়ের তিন বছর পর তিনবছর পর নির্যাতিতা গৃহবধূ লিপিকা ভৌমিক  স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে৷ গত তিনবছর ধরে বাপের বাড়িতেই আশ্রিত রয়েছে৷ স্বামী-স্ত্রীর মধ্যে মামলা চলছে৷ মঙ্গলবার আদালতে মামলাটি উঠার কথা ছিল৷ এরই মধ্যে সোমবার বিকেল নাগাদ লিপিকা ভৌমিক বাপের বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ গত গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ মহিলা অগ্ণিদগ্দ হওয়ার পর বাপের বাড়ির তরফ থেকে তার স্বামীর বাড়ির লোকজনদের জানানো হয়৷ কিন্তু তারা কেউ আসেননি বলে জানা গেছে৷ অগ্ণিদগ্দ হয়ে বাপের বাড়িতে মহিলার মৃত্যুর সংবাদে বনকুমারীর সাহা পাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গেছে, মহিলা কমিশনেও লিপিকা স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল৷ কিন্তু দীর্ঘদিন পরও ঘটনার কোন নিষ্পত্তি না হওয়ায় হতাশাগ্রস্ত হয়েই শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ উল্লেখ্য, রাজ্যে বধূ নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি ও অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনা দিনের  পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে  গোটা সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে৷ সমাজ ব্যবস্থা কলুষিত হচ্ছে৷ এবিষয়ে একদিকে যেমন কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ঠিক তেমনই সমাজ ব্যবস্থাকেও আরো সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তথ্যাভিজ্ঞমহল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top