News Flash

  • Home
  • Uncategorized
  • করের উধর্বসীমা ঠিক করবে পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত কমিটি, তামিলনাড়ু ছাড়া সব রাজ্যের সম্মতি জিএসটিতে বাদল অধিবেশনে সংশোধনী বিল আনবে কেন্দ্র
Image

করের উধর্বসীমা ঠিক করবে পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত কমিটি, তামিলনাড়ু ছাড়া সব রাজ্যের সম্মতি জিএসটিতে বাদল অধিবেশনে সংশোধনী বিল আনবে কেন্দ্র

কলকাতা, ১৪ জুন ঃ পণ্য পরিষেবা কর বা জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটির ডাকে কলকাতায় বৈঠকে মিলিত হয়েছিলেন

মঙ্গলবার কলকাতায় জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটির বৈঠকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি৷
মঙ্গলবার কলকাতায় জিএসটি নিয়ে এমপাওয়ার্ড কমিটির বৈঠকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি৷

সমস্ত রাজ্যের প্রতিনিধিরা৷ ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সহ ২২টি রাজ্যের অর্থমন্ত্রী ও সাত রাজ্যের আধিকারিক৷ মূল লক্ষ্য পণ্য পরিষেবা কর বা জিএসটি নিয়ে মতভেদ দূর করা৷ সে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির৷ তিনি বললেন, জিএসটির পক্ষে তামিলনাড়ু ছাড়া মত দিয়েছে সমস্ত রাজ্য৷
কলকাতায় শুরু হল দুই দিনের জিএসটি কমিটির বৈঠক, মঙ্গলবার শুরু হয় দেশের সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ ছিলেন ২২ রাজ্যের অর্থমন্ত্রীরা৷ এদিন জেটলি বলেন, জিএসটি নিয়ে সংশোধনী আনবে কেন্দ্র৷ আসন্ন বাদল অধিবেশনেই এই সংশোধনী পেশ করা হবে৷ এর ফলে পণ্য পরিষেবা করের উধর্বসীমা আর সাংবিধানিকভাবে বেঁধে দেওয়া হবে না৷ করের উধর্বসীমা ঠিক করবে পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত কমিটি৷ ২২ রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রের সভাপতিত্বে ১৪ ও ১৫ জুন দুই দিনের পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত (জিএসটি) কমিটি বা এমপাওয়ার্ড কমিটি অফ স্টেট ফিনান্স মিনিস্টারদের এই বৈঠক শুরু হয়েছে মঙ্গলবার৷
দু’দিনের এই বৈঠকের প্রথমদিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ কমিটি বৈঠকে, পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত বিলের মূল খসড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যগুলির নিজস্ব জিএসটি আইন তৈরির বিষয়ে আলোচনা হয় বৈঠকে৷ এর পাশাপাশি আন্তঃরাজ্য পণ্য ও পরিষেবা আদান প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর প্রস্তাব নিয়ে আলোচনা হয় বৈঠকে৷ কেন্দ্রের তরফে ইতিমধ্যেই আন্তঃরাজ্য পণ্য বিনিময়ে অতিরিক্ত ১ শতাংশ কর ধার্য্য করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ যার বিরোধিতা করেছে কংগ্রেস৷ শিল্প মহলের তরফেও এই অতিরিক্ত কর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ কারণ হিসেবে বলা হয়েছে, এর ফলে পণ্যমূল্যের উপর প্রভাব পার আশঙ্কা থাকবে৷ এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একাধিকবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার জিএসটি বিল পাশে বদ্ধপরিকর৷ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাশ হলেও রাজ্যসভায় বিরোধীদের আপত্তিতে আটকে রয়েছে জিএসটি বিল৷ তবে জিএসটি নিয়ে তৃণমূল সুপ্রিমো সবুজ সঙ্গেত দিয়েছেন৷ সেই সঙ্গে সম্প্রতি রাজ্যসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিজেপির ব্যবধান অনেকটাই কমে গেছে৷ এই অবস্থায় আজ জি এস টি নিয়ে সাংবিধানিক সংশোধনীটি সর্বসম্মতিক্রমে হওয়ায় আগামী বাদল অধিবেশন রাজ্যসভায় এই বিল পাশ করাতে মোদী সরকারের কোনও বাধা থাকার কথা নয়৷
মঙ্গলবারের বৈঠকে ঠিক হয়েছে, পণ্য পরিষেবা করের উর্দ্ধসীমা নির্ধারণে সাংবিধানিক ব্যবস্থা রাখা হবে না৷ এবিষয়ে সিদ্ধান্ত নেবে জিএসটি পরিষদ৷ জিএসটি চালু হওয়ার পর কোনো রাজ্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে, টানা পাঁচ বছর কেন্দ্র সে ক্ষতি পুষিয়ে দেবেও বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, ক্ষতি পুষিয়ে দিলে, জিএসটি প্রশ্ণে আপত্তি নেই রাজ্যের৷
জিএসটি প্রশ্ণে তৃণমূল প্রথমে আপত্তি তুললেও, এখন সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রের দিকে৷ কিন্তু, গুরুত্বপূর্ণ হয়ে ওঠবে কংগ্রেসের অবস্থান৷
বাদল অধিবেশনেই জিএসটি নিয়ে সংবিধান সংশোধনী বিল আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ কিন্তু, কংগ্রেস জিএসটি বিলের সংশোধনী চেয়ে ইতিমধ্যেই সরব হয়েছে৷ তাদের মূল দাবি করের উর্দ্ধসীমা ১৮ শতাংশ রাখতে হবে৷ জিএসটি পরিষদে ৭৫ শতাংশ ভোট রাখতে হবে রাজ্যগুলির হাতে৷ পুরসভা ও পঞ্চায়েত রাজস্ব নিরাপদ রাখতে রক্ষাকবচ তৈরি করতে হবে৷ কংগ্রেস সম্মত না হলে এই বিল পাস কি সম্ভব? কারণ সংবিধান সংশোধনী আনতে হলে সংসদের দুই কক্ষেই প্রয়োজন দুই-তৃতীয়াংশ ভোট৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top