News Flash

  • Home
  • Uncategorized
  • জমি বিবাদকে ঘিরে সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম মহিলা ,উত্তেজনা রানীরবাজারে
Image

জমি বিবাদকে ঘিরে সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম মহিলা ,উত্তেজনা রানীরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ জমি বিবাদকে কেন্দ্র করে রাণীরবাজার থানাধীন ব্রজনগরে সংঘবদ্ধ হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলা মীরা দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
CRIMEরাণীরবাজার থানাধীন ব্রজনগরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম মীরা দেবনাথ৷ তাকে প্রথমে রাণীরবাজুর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এব্যাপারে অভিযুক্তদের নামধাম উল্লেখ করে রাণীরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রজনগরের প্রাক্তন উপপ্রধান স্বপন দেবনাথের কাছ থেকে সঞ্জিত দেবনাথ আড়াই গন্ডা জায়গা কিনেছিলেন৷ দীর্ঘদিন ধরে জায়গার দখল ছাড়ছেন না স্বপন দেবনাথ৷ এনিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল৷ গতকাল রাতে সঞ্জিত দেবনাথের অনুপস্থিতিতে স্বপন দেবনাথ তার বাড়িতে চড়াও হয়৷ জমি বিবাদের জেরে সঞ্জিত দেবনাথের স্ত্রী মীরা দেবনাথের উপর হামলা চাালায় স্বপন দেবনাথ৷ স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন স্বামী সঞ্জিত দেবনাথ৷ তখনই সঞ্জিত দেবনাথের সঙ্গে দস্তাদস্তি হয়৷ এরই মধ্যে ছুটে আসে স্বপন দেবনাথের দুই ভাইপো৷ তারা এসে মহিলার মাথায় আঘাত করে৷ তাতে গুরুতরভাবে আহত হন মীরা দেবনাথ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top