News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে শহরে পথ অবরোধ অটো চালকদের
Image

ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে শহরে পথ অবরোধ অটো চালকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাজধানীতে ট্রাফিক পুলিশের বাড়াবাড়ি ও অযথা হয়রানির প্রতিবাদে রবিবার দুপুরে আচমকাই পধ অবরোধে সামিল হল অটো চালকরা৷ শালবাগান -নরসিংগড় রোডের একাংশ চালক এদিন আগরতলার আস্তাবল ব্রিজের সামনে পথ অবরোধ করে৷ পরে ট্রাফিকের উচ্চ পদস্ত আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
DSC_5126রাজধানীতে ট্রাফিক পুলিশের বাড়াবাড়ি ও অযথা হয়রানির প্রতিবাদে রবিবার দুপুরে আচমকাই পথ অবরোধে সামিল হলেন অটো চালকরা৷ দুপুর একটা নাগাদ অটো চালকরা আচমকাই অবরোধে বসেন আস্তাবল এলাকায়৷ তাদের অভিযোগ ট্রাফিক পুলিশ নানা অজুহাতে বিভিন্ন জায়গায় আটকিয়ে তাদের হয়রানি করছে৷ এদিন অটো চালকদের পথ অবরোধে সমর্থন দেন বিজেপি সমর্থিত শ্রমিক সংগঠন অটো শ্রমিক সংঘ৷ প্রায় আধঘন্টা চলে অবরোধ৷ শ্রমিকদের অভিযোগ বিরোধী দলের সমর্থক হওয়ার সুবাধে যত্রতত্র গাড়ি থামিয়ে কাগজপত্র চেকিংয়ের নামে চলছে হয়রানি৷
এদিকে আধঘন্টার অবরোধে আটকে পড়ে যান চলাচল৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ট্রাফিক পুলিশের ডেপুটি সুপারইনটেন্ডের বনোজ বিপ্লব দাস৷ কথা বলেন শ্রমিকদের সাথে৷ পরে আলোচনাক্রমে ট্রাফিকের হয়রানি বন্ধের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় এই সড়ক৷ এদিকে শ্রমিকদের অভিযোগের সতত্য জানতে চাইলে সাংবাদিকদের সমস্ত প্রশ্ণই এড়িয়ে যান ট্রাফিকের ডিএসপি৷ তবে ঘটনাস্থলে পুলিশ ছুটে যাওয়ায় পরিস্থিতি বেশিদূর এগোয়নি৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top