News Flash

  • Home
  • Uncategorized
  • রমজান উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Image

রমজান উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি,৭ (হি.স.) : আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।পবিত্র রমজান উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, রমজানে সমাজে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হোক।উল্লেখ্য, সোমবার সন্ধেয় আকাশে নতুন চাঁদ দেখার পর রমজান মাস শুরু হয়েছে।
মহম্মদের পথ অনুসরণ করেই গোটা রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও জল ছোঁন না মুসলিমরা। এই উপোসের মাধ্যমে আল্লাহ–র আরও কাছে আসা যায় বলে বিশ্বাস। এই উপোসের আরও একটি দিক রয়েছে। বলা হয়, পৃথিবীতে অনেক মানুষই দু’‌বেলা খেতে পায় না। তাদের যন্ত্রণা ভাগ করে নিতেই এই নিয়ম। যদিও বয়ঃজ্যেষ্ঠ, বাচ্চা ও অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে নিয়মের কিছু হেরফের ঘটে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর এক ঢোক জল ও খেজুর মুখে দিয়েই উপোস ভাঙেন বেশিরভাগ মানুষ। অনেক জায়গায় আয়োজন হয় ইফতারের।-

Releated Posts

চাম্বায় ১০০ ফুট গভীর খাদে বাস পড়ে হিমাচলে মৃত ৭, আহত ১১

শিমলা, ৮ আগস্ট (আইএএনএস): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং ১১…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top