News Flash

  • Home
  • Uncategorized
  • যুক্তরাষ্ট্রের ইতিহাসে হিলারি ক্লিনটন প্রথম মহিলা প্রেসিডেন্ট পদপ্রার্থী
Image

যুক্তরাষ্ট্রের ইতিহাসে হিলারি ক্লিনটন প্রথম মহিলা প্রেসিডেন্ট পদপ্রার্থী

ওয়াশিংটন, ৭ জুন (হি.স.) : আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মার্কিন যুক্তরাষ্ট্রেপ্রথম মহিলা প্রার্থী মনোনীত হয়েছেন ডেমোক্র‌্যাটিক পার্টির হিলারি ক্লিনটন| প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধিদের সমথর্ন পাওয়ার পরই তিনি দেশের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন|
মঙ্গলবার সকালে ডেমোক্র‌্যাটিক পার্টির প্রার্থীর দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্সকে পরাজিত করে তিনি এই গৌরব অর্জন করলেন| ফলে এখন রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না|
এর আগে রবিবার পুয়ের্তো রিকোরতে বড় জয় পাওয়ার পরই মনোনয়ন নিশ্চিত হওয়ার পর খবর প্রকাশিত হয়| সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে হিলারি হচ্ছেন প্রথম মহিলা প্রেসিডেন্ট পদপ্রার্থী| এদিক থেকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে এক ঐতিহাসিক নির্বাচন বলেই মনে করছেন রাজনৈতিক মহল|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top