News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বতন সরকারের আমলে কৃষি বিভাগের যাবতীয় দুর্নীতির তদন্ত রিপোর্ট চেয়েছেন মন্ত্রী অতুল
Image

পূর্বতন সরকারের আমলে কৃষি বিভাগের যাবতীয় দুর্নীতির তদন্ত রিপোর্ট চেয়েছেন মন্ত্রী অতুল

গুয়াহাটি, ০৫ জুন, (হি.স.) : বিদায়ী কংগ্রেস আমলে কৃষি বিভাগে সংঘটিত যাবতীয় দুর্নীতির তদন্ত রিপোর্ট শিগগির দাখিলের নির্দেশ দিয়েছেন রাজ্যের বিজেপি জোট সরকারের নতুন কৃষিমন্ত্রী অতুল বরা। এই তথ্য দিয়ে খোদ মন্ত্রী জানিয়েছেন, সদ্যবিদায়ী কৃষিমন্ত্রী নীলমণিসেন ডেকা এবং তাঁর আগের আমলে সংঘটিত যাবতীয় দুর্নীতি-কেলেংকারি সংক্রান্ত তদন্ত রিপোর্ট-সহ বিভিন্ন তথ্যদি যথাশীঘ্র তাঁর হাতে জমা দিতে তিনি বিভাগীয় অফিসারদের নির্দেশ দিয়েছেন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রামাণিক তথ্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন সরকার প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলেও জানান মন্ত্রী।
কৃষি বিভাগের কমিশনার-সচিব সহ বিভাগের অন্যান্য আধিকারিকদের সঙ্গে গতকাল এক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী অতুল জানান, এই নির্দেশে বিভাগের কোন আধিকারিক কোথায় কতদিন ধরে কার্যনির্বাহ করছেন তারও বিশদ জানাতে বলা হয়েছে। তিনি বলেন, এতে করে কৃষি বিভাগ পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত দুর্নীতির ফলে যে দুর্নাম কেড়ে এনেছে তা থেকে মুক্তি পাওয়া যাবে এবং আক্ষরিক অর্থে কৃষকদের উপকৃত করা যায় এমন প্রকল্প গ্রহণ করার পাশাপাশি সার, বীজ সরবরাহ-সহ বিভাগীয় সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে দুর্নীতির সঙ্গে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী অতুল বরা।-

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top