News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এলেন লোকসভার অধ্যক্ষা, আজ থেকে শুরু এনইআরসিপিএ’র সম্মেলন
Image

রাজ্যে এলেন লোকসভার অধ্যক্ষা, আজ থেকে শুরু এনইআরসিপিএ’র সম্মেলন

Sumitra Mahajan Speakerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্যে এসেছেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ উত্তর পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ১৫ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে তিনি রাজ্যে এসেছেন৷ সোমবার আগরতলা বিমানবন্দরে রাজ্যের পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী এবং ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজনকে অভ্যর্থনা জানান৷ আগরতলা বিমানবন্দর থেকে রাজভবনে এসে পৌঁছলে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান রাজ্যপাল তথাগত রায়৷ এছাড়া সাক্ষাৎকালে রাজ্যপাল অধ্যক্ষার হাতে একটি স্মারক ও গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন৷ আগরতলায় অবস্থানকালে তিনি রাজভবনে অতিথি হিসেবে থাকবেন৷
[vsw id=”aCZSoTGernQ” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন তিনি উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির এবং নিরমহল পরিদর্শন করেন৷ লোকসভার অধ্যক্ষার সাথে তাঁর পরিবারের সদস্যরাও রয়েছেন৷ তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে এদিন সন্ধ্যায় পূজো দিয়েছেন৷ আগামীকাল তিনি উত্তর পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের ১৫ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন৷ ত্রিপুরা বিধানসভার সচিবালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে৷ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে সম্মেলন শুরু হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারও উপস্থিত থাকবেন৷ এদিকে, এই সম্মেলনে আসার কথা থাকলেও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক পি জে কুরিয়েন আসতে পারেননি বলে জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার সচিব বামদেব মজুমদার৷ তিনি আরও জানিয়েছেন, মণিপুর বিধানসভার অধ্যক্ষ আসছেন না এবং উপাধ্যক্ষ আজ আগরতলায় আসলেও জরুরী কারনে তিনি ফিরে গিয়েছেন৷ এদিকে, নাগাল্যান্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ, মেঘালয় এবং মিজোরাম বিধানসভার অধ্যক্ষরা আজ এসে পৌঁছেছেন৷ এছাড়া নাগাল্যান্ড ও সিকিম বিধানসভার উপাধ্যক্ষরাও এসেছেন৷ অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন লোকসভার সেক্রেটারী জেনারেল অনুপ মিশ্রা, সচিব ও প্রটোকল অধিকর্তা৷ তাছাড়া পূর্বোত্তরের রাজ্যগুলির বিভিন্ন আধিকারীক এবং লোকসভার অধিকারীক ইতিমধ্যে এসে পৌঁছেছেন৷
এই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আরও উন্নয়নের জন্য সংসদীয় ব্যবস্থা আরও উন্নত করা এবং উত্তর পূর্ব ভারতে ভূমিক্ষয় ও জনগণের উপর তার প্রভাব এবং রাজনৈতিক পর্য্যায়ে হস্তক্ষেপের মাধ্যমে এর সমাধান করা সম্পর্কে আলোচনা হবে৷ ১লা জুন ভেলিডেক্টরি সেশনে উপস্থিত থাকবেন রাজ্যপাল তথাগত রায় এবং পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী৷ এদিকে, সোমবার সন্ধ্যায় ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে এসোসিয়েশনের সদস্যরা এক বৈঠক মিলিত হন৷ এই বৈঠকে নতুন কমিটি সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷ এই সম্মেলনে আগত প্রতিনিধিদের আগামী ১লা জুন বোধজংনগর শিল্পতালুক, আখাউড়া চেকপোস্ট পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে৷ ঐদিন সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে এক সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ এদিকে, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন মঙ্গলবারই রাজ্য ছেড়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানা গেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top