News Flash

  • Home
  • Uncategorized
  • এনইআরসিপিএ’র সম্মেলন, আজ রাজ্যে আসছেন সুমিত্রা মহাজন
Image

এনইআরসিপিএ’র সম্মেলন, আজ রাজ্যে আসছেন সুমিত্রা মহাজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ উত্তর- পূর্বাঞ্চল কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোশিয়েশন-এর ১৫তম বার্ষিক সম্মেলনত্রিপুরা বিধানসভা সচিবালয়, ক্যাপিটেল কমপ্লেস আগরতলায় অনুষ্ঠিত হবে৷ এই উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে শহরের 09TH_MAHAJAN_1991145fবিভিন্ন এলাকা৷ রাস্তাঘাটে রং করা হচ্ছে৷ শহরের দর্শনীয় স্থানগুলিরে আশেপাশে জঞ্জাল পরিস্কার করা হচ্ছে৷ শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারীকরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন৷ এদিকে, আগামীকাল লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে৷
৩১শে মে সকাল ১০টা ৪৫ মিনিটে সম্মেলনের উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত থাকবেন৷ সম্মেলনে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান প্রফেসর পি কে কুরিয়ান, লোকসভার সেক্রেটারি জেনারেল অনুপ মিশ্র, সিকিম সহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্য বিধানসভাসমূহের অধ্যক্ষ,ক উপাধ্যক্ষ, সচিবগণ, পরিষদীয় মন্ত্রীগণ এবং কয়েকজন লোকসভা ও রাজ্যসভার সদস্য/সদস্যা এভং বিধানসভার সদস্য/সদস্যা যোগদান করবেন৷ সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির আরও উন্নয়নের জন্য সংসদীয় ব্যবস্থাকেও উন্নত করা এবং উত্তর-পূর্ব ভারতে ভূমিক্ষয় ও জনগণের উপর তার প্রভাব এবং রাজনৈতিক পর্যায়ে হস্তক্ষেপের মাধ্যমে এর সমাধান করা সম্পর্কে আলোচনা হবে৷ আগামী ১লা জুন, ২০১৬ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ত্রিপুরার রাজ্যপাল এবং পরিষদীয় মন্ত্রী তপন চক্রবর্তী উপস্থিত থাকবেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top