News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরী পণ্ডিত ইসু্য, বাকযুদ্ধে জ়ডালেন অনুমপ ও নাসিরুদ্দিন
Image

কাশ্মীরী পণ্ডিত ইসু্য, বাকযুদ্ধে জ়ডালেন অনুমপ ও নাসিরুদ্দিন

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): একে অপরের নাম না করেই বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন অনুমপ খের ও নাসিরুদ্দিন শাহ| উপলক্ষ্য, কাশ্মীরী পণ্ডিত ইসু্য| নাম নেননি ঠিকই, তবে নাসিরুদ্দিন শাহ যা বলেছেন তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি অনুপম খের-কেই কটাক্ষ করছেন| অভিনেতা নাসিরুদ্দিন বলেছেন, `যিনি কোনওদিন কাশ্মীরে থাকেননি, তিনিই কিনা লড়ছেন কাশ্মীরী পণ্ডিতদের জন্য| হঠাত্ করে যেন তিনি ভিটেছাড়া মানুষ হয়ে গেলেন|’ এরই পাল্টা জবাব টুইটারে দিয়েছেন অনুপমও| আ ওয়েনেসডে সিনেমার সহ অভিনেতার নাম না করেই তিনি লিখেছেন, `এর মানে দাঁড়ায়, যাঁরা অনাবাসী ভারতীয়, তাঁরা ভারতের জন্য কোনও কিছু ভাবতে পারবেন না|’
শুক্রবার নয়াদিল্লিতে আগামী সিনেমা `বেটিং’-এর প্রচারে আসেন বলিউডের বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন| তিনি বলেন, এনডিএ সরকারের কিছু কাজকর্মে তিনি বিচলিত| এরমধ্যে রয়েছে স্কুলের পাঠ্যসূচীতে পরিবর্তনের বিষয়টি| তবে তিনি আশা প্রকাশ করে বলেছেন, সরকার এত মুর্খ নয় যে দেশকে অন্ধকার যুগের দিকে ঠেলে দেবে| উল্লেখ্য, স্মৃতি ইরানির মানবসম্পদ উন্নয়নমন্ত্রক নয়া শিক্ষা-নীতির খসড়া তৈরি করছে| রাজস্থানের মতো রাজ্যে জওহরলাল নেহরুকে পাঠ্য বিষয় থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে| এরই পরিপ্রেক্ষিতে নাসিরুদ্দিন তাঁর উদ্বেগ প্রকাশ করেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top