News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের ফলাফল কেলেংকারীর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও বিজেপির
Image

পর্ষদের ফলাফল কেলেংকারীর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও বিজেপির

BJP Youthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশের বিজ্ঞান বিভাগে ফলাফল কেলেংকারীর প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি’র পক্ষ থেকে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী আবাসন ঘেরাও করা হয়েছে৷ এদিন সকালে শতাধিক বিজেপি নেতা কর্মী এই ঘেরাও আন্দোলনে সামলি হন৷ শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে এদিন প্রচুর সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ তৈরী করা হয়েচিল ব্যারিকেট৷ বিজেপি কর্ম সমর্থকরা মিছিল করে শিক্ষামন্ত্রীর বাসভাবনের সামনে পৌঁছতেই পুলিশ মিছিলের গতি রোধ করে৷ সেখানে আন্দোলকারীরা ব্যারিকেট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়৷ পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে গাড়িতে করে নিয়ে যায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন একশ বারো বিজেপি কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে৷ পরে তাদের মুক্তি দেওয়া হয়৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল কেলেংকারীর সুষ্ঠু তদন্ত করতে হবে৷ অভিযোগ করা হয়েছে, পর্ষদ পরীক্ষার্থীদের খাতা রিভিউ করার নামে বাণিজ্য শুরু করেছে৷ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ত্রিশ টাকা করে ফি নেওয়া হচ্ছে৷ প্রায় ৫০০ পরীক্ষার্থী এখনও তাদের ফলাফল সম্পর্কে নিশ্চিত হতে পারছে না৷ তাতে অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
এদিকে, এনএসইউআই’র পক্ষ থেকে এদিন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির দেবকে স্মারক লিপি দেওয়া হয়েছে৷ সংগঠনটির পক্ষ থেকে ফলাফল কেলেংকারীর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত করার দাবী জানানো হয়েছে৷ পাশাপাশি ফলাফল রিভিউর ফল দ্রুত প্রকাশ করার দাবী জানানো হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top