News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশে বিজ্ঞান বিভাগে পাশের হার ৮১.৪১ শতাংশ, অপ্রস্তুত পর্ষদের ফল ঘোষণায় চরম বিড়ম্বনার মুখে পরীক্ষার্থীরা
Image

দ্বাদশে বিজ্ঞান বিভাগে পাশের হার ৮১.৪১ শতাংশ, অপ্রস্তুত পর্ষদের ফল ঘোষণায় চরম বিড়ম্বনার মুখে পরীক্ষার্থীরা

TBSEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ কৃতিত্ব দেখাতে গিয়ে রাজ্যের দ্বাদশের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের চরম বিড়ম্বনার মুখে ঠেলে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ শনিবার বিজ্ঞান বিভাগের ফল প্রকাশিত করা হলেও মার্কশীট হাতে পেতে তাদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ এদিকে, এনসিইআরটি’র নিয়ম নীতির যুক্তি দেখিয়ে দ্বাদশের বিজ্ঞান বিভাগে প্রথম কে হয়েছেন তা জানায়নি পর্ষদ৷ শনিবার সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির দেব জানিয়েছেন, এনসিইআরটির নিয়ম অনুসারে কেবলমাত্র পরীক্ষার্থীদের গ্রেড দেওয়া হবে৷ সেক্ষেত্রে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় এবার থেকে এসব কিছুই থাকছে না৷ কিন্তু, এদিন পর্ষদ কোন্ কোন্ গ্রেডে কত সংখ্যক পরীক্ষার্থী রয়েছেন তাও জানাতে ব্যর্থ হয়েছে৷ পর্ষদ সভাপতির বক্তব্য সময়ের অভাবে এখনই কোন্ কোন্ গ্রেডে কত পরীক্ষার্থী তা জানানো সম্ভব হচ্ছে না৷ এদিকে, মার্কশীট পেতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের৷ এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন, সর্বভারতীয় স্তরের সাথে পাল্লা দিতে গিয়ে চেষ্টা করা হয়েছে যাতে দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফল যত তাড়াতাড়ি সম্ভব ঘোষণা দেওয়া যায়৷ সেই মোতাবেক আজ ফল প্রকাশ করা হয়েছে৷ কিন্তু, যেহেতু আজ শনিবার বুদ্ধপূর্ণিমা এবং আগামীকাল রবিবার এই দুই দিন সরকারী ছুটি তার জন্য মার্কশীট রাজ্যের সমস্ত সুকলগুলিতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না৷ আগামী সোমবার প্রত্যেক সুকলে পরীক্ষার্থীরা মার্কশীট পেয়ে যাবে বলে জানান তিনি৷ আর তাতেই পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক মহলও ক্ষোভে ফঁুসছেন৷ তাদের বক্তব্য, প্রতি ক্যালেন্ডার ইয়ার শুরুর সাথে সাথেই সরকারী অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির সরকারী ছুটির দিনক্ষণ ঘোষণা হয়ে থাকে৷ পাশাপাশি কোন্ কোন্ তারিখে রবিবার রয়েছে তাও নির্দিষ্টভাবে জানা যায়৷ অথচ আজ শনিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এবং আগামীকাল রবিবার এই দুইদিন সরকারী সুকলগুলিতে ছুটি থাকবে, সে কথা আগেই জানা ছিল পর্ষদের৷ তা সত্বেও শনিবারই দ্বাদশে বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ করার এমন কি বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিল তা নিয়ে নানা প্রশ্ণ উঠার পাশাপাশি ক্ষোভ চরম আকার ধারণ করেছে৷
এনসিইআরটির গাইড লাইন মেনেই সিবিএসই আজ দ্বাদশের ফলাফল ঘোষণা দিয়েছে৷ সর্বভারতীয় স্তরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ নম্বর অর্জনকারীদের নাম ঘোষণা করেছে৷ কিন্তু, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কোন শীর্ষ স্থানাধিকারীর নাম ঘোষণা করা হবে না এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইছে৷ একাংশের মতে কৃতিত্ব দেখাতে গিয়ে পরীক্ষার্থীদের মধ্যে শীর্ষ স্থানাধিকারীদের চিহ্ণিত করা সম্ভব হয়নি পর্ষদের৷ অবশ্য এই যুক্তি অনেকটাই সত্য বলে প্রমাণিত হয়েছে৷ কারণ, গ্রেড এএ, গ্রেড এ প্লাস, গ্রেড এ, গ্রেড বি প্লাস, গ্রেড বি, গ্রেড সি এবং গ্রেড ডি-তে কত সংখ্যক পরীক্ষার্থী রয়েছেন তা জানাতে ব্যর্থ হয়েছে পর্ষদ৷ কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের ফলাফল ঘোষণার দিন সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে বলে এদিন পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেছেন৷
উল্লেখ্য, এবছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের পাশের হাত ৮১.৪১ শতাংশ৷ নিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় বসে ছিল ৩,৩১৯ জন৷ পাশ করেছে ২,৭০২ জন৷ রেগুলা৩র, কন্টিনিউইং, এক্ট্রান্যাল, সাপ্লিমেন্টারী মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৩,৬০৯ জন৷ এর মধ্যে পরীক্ষায় বসেছে ৩,৫৯৩ জন৷ এবছর রেগুলার পরীক্ষার্থীর নতুন সিলেবাস এবং বাকীরা পুরনো সিলেবাস পরীক্ষা দিয়েছে৷ সব মিলিয়ে পাশ করেছে ২,৮৭৬ জন৷
পর্ষদ সভাপতি জানান, রেগুলার পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোন ডিভিশান থাকছেনা৷ এর পরিবর্তে গ্রেড দেখানো হয়েছে৷ তিনি জানান, গ্রেডের ক্ষেত্রে ৯০-১০০ নম্বর পর্যন্ত গ্রেড এএ, ৮০-৮৯ নম্বর পর্যন্ত গ্রেড এ প্লাস, ৬০-৭৯ নম্বর পর্যন্ত গ্রেড এ, ৫০-৫৯ নম্বর পর্যন্ত গ্রেড বি প্লাস, ৩৬ থেকে ৪৯ গ্রেড বি এবং ৩০-৩৫ গ্রেড সি৷ ৩০ এর নিচে হলে হবে গ্রেড ডি মানে অসফল বা অনুত্তীর্ন হিসেবে গণ্য হবে৷
উল্লেখ্য, পুরনো সিলেবাসে এই বিভাগের যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে ডিভিশান বহাল রয়েছে৷ পুরনো সিলেবাস কন্টিনিউইং পরীক্ষার্থী ছিল ২১৪ জন৷ পরীক্ষায় বসেছিল ১৯৮ জন৷ এর মধ্যে প্রথম বিভাগে ৭ জন, দ্বিতীয় বিভাগে ৫২ জন এবং তৃতীয় বিভাগে ৬৮ জন৷ মোট ১২৭ জন পরীক্ষার্থী পাশ করেছে৷ পাশের হার ৬৪১৪ শতাংশ৷ পর্ষদ সভাপতি জানান, আগামী ২৩ মে থেকে পরীর্ক্ষাথীর মার্কশীট পাবে নিজ নিজ বিদ্যালয়ে৷ পরীক্ষার খাতা রিভিউ করা হবে নিদিষ্ট সময়ের মধ্যে৷ পরীক্ষার্থীরা যে কোন বিষয়ে রিভিউ করতে হলে ২৩ মে থেকে ২৮ মে এর মধ্যে নিজ নিজ সুকল থেকে পর্ষদের কাছে আবেদনপত্র জমা দিতে হবে৷ তিনি আরো জানান, এবছরে যারা একটি বিষয়ে ফেল করেছে, তারা সাপ্লিমেন্টারী পরীক্ষায় বসতে পারবে৷ উচ্চতর মাধ্যমিক পরীক্ষার সব বিভাগের সম্পূর্ণ ফল প্রকাশের ৬০ দিনের মধ্যে এই পরীক্ষা পর্ব সম্পন্ন করা হবে৷ রাজ্যের ৮টি জেলার প্রতিটি জেলাতে একটি পরীক্ষা সেন্টারেই এই পরীক্ষা নেয়া হবে৷ এই পরীক্ষায় পাশ করলে তা মার্কশীট যুক্ত করে দেয়া হবে৷ অন্যদিকে যারা কম্পার্টমেন্টাল পেয়েছে তাদেরকে আগামী বছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষায় বসতে হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন৷ উল্লেখ্য, এবছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা গত ১ মার্চ থেকে শুরু হয় এবং গত ৯ এপ্রিল পরীক্ষা গ্রহণ শেষ হয়৷ উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফল প্রকাশের সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব ড স্বপন কুমার পোদ্দার সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top