News Flash

  • Home
  • Uncategorized
  • দু’দিনের ইরান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

দু’দিনের ইরান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

narendra modiনয়াদিল্লি,২২ মে (হি.স.) :দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রবিবার দু’দিনের ইরান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন ট্যুইটারে একথা নিজেই বলেন মোদী ৷ এদিন পরপর কয়েকটি ট্যুইট করে মোদী বলেন, ‘‘দু’ দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যেই এই সফর৷’’ এই সফরে ভারত ও ইরানের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নথিতে সই করবেন নরেন্দ্র মোদী৷ এদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট হাসান রোহানির সঙ্গে বৈঠক করবেন নমো৷ ইরানি প্রেসিডেন্টের সঙ্গেই নৈশভোজ সারবেন তিনি৷
দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক সমস্যা মেটানোর বিষয়টি আলোচনায় উঠে আসবে বলে জানা গিয়েছে৷ তা ছাড়া বিনিয়োগ, সাংস্কৃতিক, পর্যটন সংক্রান্ত একাধিক চুক্তি হওয়ারও কথা রয়েছে৷ইরানে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল নৌরিয়েন বলেন, ইরানের ছাবাহার বন্দরে পেট্রকেমিক্যাল ও সার কারখানা তৈরিতে ভারতের বিনিয়োগের বিষয়ে আলোচনাও এই সফরের অন্যতম অঙ্গ৷ ২০১৪ সালে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই ছাবাহারে এই কারখানা তৈরির ব্যাপারে একটি চুক্তি সাক্ষরিত হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top