News Flash

  • Home
  • Uncategorized
  • সেতু সংস্কারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ
Image

সেতু সংস্কারের দাবীতে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ সেতু সংস্কারের দাবীতে আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ জনতা৷ তাতে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়৷ যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ সংবাদে প্রকাশ, তিন চার মাস যাবৎ আমবাসা কলোনী যাওয়ার রাস্তায় সেতুটির অবস্থা করুণ৷ মরণ ফাঁদে পরিণত হয়েছে সেতুটি৷ সম্প্রতিকালের তিন জনের মৃত্যু হয়েছে সেতু থেকে পড়ে৷ বহুবার আমবাসা পুর পরিষদের কাছে এই সেতু সংস্কারের দাবি জানানো হয়েছে৷ আশ্বাস দেওয়া হলেও কাজ করা হচ্ছিল না৷ শেষে বাধ্য হয়ে বুধবার আন্দোলনের পথই বেছে নিয়েছে এলাকার মানুষ৷ এদিন সকাল নয়টা নাগাদ জেলা পরিষদের সামনে জাতীয় সড়ক অবরোধ করে৷ খবর পেয়ে পুর পরিষদের ভাইস চেয়ারম্যান কানাই পাল এবং স্থানীয় নারী নেত্রী গীতা সরকার ঘটনাস্থলে যান৷ পরিস্থিতি সামলাতে গিয়ে গীতা সরকার অবরোধকারীদের ক্ষোভের মুখে পড়েন৷ পরবর্তী সময়ে পুর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক পূর্ত দপ্তরের আধিকারীকদের নিয়ে ঘটনাস্থলে যান৷ তাদেরকে আশ্বাস দেন৷ তারপরই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ বৃহস্পতিবার থেকে সেতু সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ এখন দেখার এই আশ্বাস বাস্তব রূপ পায় কি না৷ তবে স্থানীয় মানুষ জানিয়েছেন, সেতু সংস্কার না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top