News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক, শোকাহত সংবাদমাধ্যম
Image

ঝাড়খণ্ডে দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক, শোকাহত সংবাদমাধ্যম

রাঁচি, ১৩ মে (হি.স.): ঝাড়খণ্ডের ছাত্রা জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক সাংবাদিক| মৃত সাংবাদিকের নাম ইন্দ্রদেও যাদব| তিনি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করতেন| বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় তাঁর উপর আক্রমণ চালানো হয়| পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আততায়ীরা মোটরবাইকে করে এসে সাংবাদিক ইন্দ্রদেও যাদবকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালায়| ঘটনাস্থলেই মৃতু্য হয় তাঁর|
এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ঝাড়খণ্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জার্নালিস্ট বিচার মঞ্চ ও অন্য সংবাদমাধ্যম| জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও মৃত সাংবাদিকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top