News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর আহত দুইজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর আহত দুইজন

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ বন্ধুদের সঙ্গে নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক ব্যক্তি৷ তার নাম মরণ শীল৷ বাড়ি এজি কোয়ার্টার সংলগ্ণ এলাকায়৷ জানা যায়, বুধবার রাতে চার-পাঁচজন মিলে বাইক ও সুকটারে করে রাজচন্তাই এলাকায় আত্মীয় বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল তারা৷ নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মরণ শীল৷ অন্যান্য বন্ধুরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন৷ বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঐ ব্যক্তি৷ জানা গেছে, অধিক মদ্যপানের ফলেই নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় সুকটার নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মরণ৷ হাসপাতালে চিকিৎসাধীন মরণের পরিবারের লোকজনরা জানান, কোথায় দুর্ঘটনা হয়েছে সেসম্পর্কে তারা বিস্তারিত কোনকিছু জানেন না৷ তার সঙ্গের বন্ধুরাও বেপাত্তা৷ স্বাভাবিককারণেই এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে৷
কল্যাণপুর থানাধীন তোতাবাড়িতে বৃহস্পতিবার সকালে পথ দুর্ঘটনায় এক বালক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত বালকটির নাম সুরজিৎ পাল (৭)৷ জানা যায়, গৃহশিক্ষকের বাড়ি থেকে পড়া শেষ করে বাড়িতে ফেরার পথে একটি বালি বোঝাই লরি তাকে ধাক্কা দেয়৷ লরির ধাক্কায় ছিটকে পড়ে ঐ বালক গুরুতরভাবে আহত হয়৷ স্থানীয় লোকজনরা আহত বালককে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান৷তার অবস্থা সংকটজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে কল্যাণপুর থানার পুলিশ গাড়িটি আটক করেছে৷ এদিকে, গাড়ির মালিক আহত বালকের চিকিৎসার ব্যয় ভার বহন করার প্রতিশ্রুতি দিয়েছে৷ এমনকি জিবি হাসপাতালে এসে বালকটির চিকিৎসা সম্পর্কে খোঁজখবরও নিচ্ছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top