News Flash

  • Home
  • Uncategorized
  • এমবিবি বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক ১৭ই
Image

এমবিবি বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক ১৭ই

education copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজ্যের প্রথম নিজস্ব বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয় পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য তথা রাজ্যপাল তথাগত রায়ের পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে৷ তাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ফ্যাকাল্টি নিয়োগ সহ কি কি বিষয় এবং পাঠ্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ এই বৈঠকে আলোচনাক্রমে সমস্ত কিছুর সিদ্ধান্তও নেওয়া হবে৷ ঐ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন উপাচার্য্য, উচ্চশিক্ষা দপ্তরের প্রধানসচিব, অর্থ দপ্তরের প্রধানসচিব, আইন দপ্তরের সচিব এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি৷ উচ্চশিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং এই খবর জানিয়েছেন৷
তিনি আরো জানান, প্রাথমিকভাবে প্রথম বৈঠকে ৬ সদস্যকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আলোচনা হবে৷ তিনি জানান, বিশ্ববিদ্যালয় পরিষদে মোট সদস্য সংখ্যা হবে ১৪ জন৷ বাকিদের পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করা হবে৷ তাতে, তিনজন ছাত্র, তিনজন বিধায়ক, একজন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদস্য এবং একজন সরকারি কর্মীকে অন্তর্ভুক্ত করা হবে৷
এদিকে, তিনি আরো জানিয়েছেন, সারা রাজ্যের পলিটেকনিক কলেজগুলিতে আগামী কিছুদিনের মধ্যে ৬৪ জন লেকচারার নিয়োগ করা হবে৷ খুব শীঘ্রই খুমুলুঙে পলিটেকনিক কলেজটির উদ্বোধন হবে৷

Releated Posts

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top