News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে এল সাফল্য, হাজি আলি দরগায় প্রবেশ করলেন তৃপ্তি
Image

অবশেষে এল সাফল্য, হাজি আলি দরগায় প্রবেশ করলেন তৃপ্তি

মুম্বই, ১২ মে (হি.স.): বহুদিনের চেষ্টা অবশেষে স্বার্থক হল| প্রতিশ্রুতি মত হাজি আলি দরগায় প্রবেশ করলেন নারী অধিকার কর্মী তৃপ্তি দেশাই| বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ভূমাতা রণরাগিণী ব্রিগেডের সহকর্মীদের নিয়ে দরগায় প্রবেশ করেন তৃপ্তি| তাঁদের নিরাপত্তা দিতে মজুত ছিল পুলিশ বাহিনী| তবে দরগায় ঢুকে প্রার্থনা করলেও, মহিলা প্রবেশে নিষিদ্ধ গর্ভগৃহে প্রবেশ করা থেকে বিরত থাকেন তিনি ও ভূমাতা ব্রিগেডের বাকি সদস্যরা| তৃপ্তি জানান, নিয়ম মেনে দরগার গর্ভগৃহে প্রবেশ না করলেও, মহিলাদের প্রবেশাধিকার চেয়ে প্রার্থনা করেছেন|
মন্দিরে মহিলা প্রবেশের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন তৃপ্তি ও তাঁর সহকর্মীরা| বম্বে হাইকোর্ট থেকে অনুমতি মেলার পর একে একে ত্র‌্যম্বকেশ্বর ও শিঙ্গনাপুর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে সক্ষম হন তাঁরা| এরপরই ইসলামিক রীতি ভেঙে হাজি আলি দরগায় মহিলাদের প্রবেশ করতে না দেওয়ার প্রথা ভাঙার শপথ নেন তাঁরা| এর আগে দু’বার চেষ্টা করলেও মেলেনি সাফল্য| এসেছে কালি মাখানোর ও জুতো পেটা করার হুমকি| এমনকি মুসলিম মহিলা তাঁদের এই ঔদ্ধত্য মেনে নেননি| বৃহস্পতিবার সকালে দরগায় প্রবেশ করলেও, একটু কিন্তু কন্তু ভাব ছিলই| যে কারণে দরগার গর্ভগৃহে প্রবেশ করা নিয়ে জোরাজুরি করতে চাননি|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top