News Flash

  • Home
  • Uncategorized
  • অপারগ ব্রিটেন সরকার, মালিয়াকে হাতে পাচ্ছে না ভারত
Image

অপারগ ব্রিটেন সরকার, মালিয়াকে হাতে পাচ্ছে না ভারত

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): ভারতের অনুরোধই সার| ঋণখেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে শেষ পর‌্যন্ত হাতে পাচ্ছে না ভারত| কারণ ব্রিটেন সরকার জানিয়েছে, বিজয় মালিয়াকে ভারতে পাঠানোর কোনও আইনি সংস্থা নেই| আদালতের একাধিক নির্দেশের পরেও দেশে ফেরার কোনও প্রয়োজনই বোধ করেননি বিজয় মালিয়া| ব্রিটেন থেকে নানা সময় নানা ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন| তদন্তের স্বার্থে রীতিমত মরিয়া হয়ে শেষে বিজয় মালিয়াকে ফেরাতে ব্রিটেনের প্রশাসনকে অনুরোধ করেছিল ভারত| সে চেষ্টাও সফল হল না| বিদেশ দফতরের তরফে জানানো হল, ব্রিটেন সরকার জানিয়েছে, ১৯৭১ সালের অভিবাসন আইন অনুসারে ব্রিটেনে প্রবেশের সময় যদি কোনও ব্যক্তির বৈধ পাসপোর্ট থাকে, তাহলে তাঁকে আইনের বলে দেশ থেকে বের করে দেওয়া যায় না|
উল্লেখ্য, মালিয়া ভারত ছেড়েছিলেন গত ২ মার্চ| তারপরেই তাঁর পাসপোর্ট বাতিল করা হয়| মালিয়াকে ফেরাতে অপারগ হলেও, তদন্তে ভারতের পাশে থাকছে ব্রিটেনের প্রশাসন| জানানো হয়েছে, প্রত্যর্পণের জন্য ভারতকে সাহায্য করতে রাজি তাঁরা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top