News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে গোমাংসে নিষেধাজ্ঞা খারিজ করল বম্বে হাইকোর্ট, গোহত্যা নিষিদ্ধই থাকছে
Image

মহারাষ্ট্রে গোমাংসে নিষেধাজ্ঞা খারিজ করল বম্বে হাইকোর্ট, গোহত্যা নিষিদ্ধই থাকছে

মুম্বই, ৬ মে (হি.স.): গোমাংস খাওয়া অথবা বিক্রি করার উপর মহারাষ্ট্র সরকারের জারি করা নিষেধাজ্ঞা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট| শুক্রবার বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি সুরেশ গুপ্তের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে| তবে, মহারাষ্ট্রে গোহত্যা আগের মতোই নিষিদ্ধ থাকছে| কিন্তু, অন্য রাজ্য থেকে গোমাংস আনা, বহন করা, বিক্রি করা বা খাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না বলে মহারাষ্ট্রের হাইকোর্ট জানিয়ে দিয়েছে|
গোহত্যা মহারাষ্ট্রে অনেক আগে থেকেই নিষিদ্ধ| বিজেপি সে রাজ্যে সরকার গঠন করার পর থেকেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস গোমাংস রাখা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে তত্পর হন| ২০১৫ সালের মার্চে মহারাষ্ট্র অ্যানিমাল প্রিজার্ভেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট নামে একটি আইন মহারাষ্ট্রে বলবত্ হয়| সেই আইনের মাধ্যমেই সে রাজ্যে গোমাংস রাখা, বহন করা, বিক্রি করা এবং খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়| বম্বে হাইকোর্ট শুক্রবার আইনের ওই অংশটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top