News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতিসহ বিভিন্ন জটিলতা কাটাতে বাংলাদেশিদের ভারতীয় ভিসার ক্ষেত্রে সহজ করার প্রস্তাব
Image

দুর্নীতিসহ বিভিন্ন জটিলতা কাটাতে বাংলাদেশিদের ভারতীয় ভিসার ক্ষেত্রে সহজ করার প্রস্তাব

নয়াদিল্লি, ৬ মে (হি.স.) : নানা হয়রানি, দুর্নীতিসহ বিভিন্ন জটিলতা কাটাতে এবার বাংলাদেশিদের ভারতীয় ভিসা সংগ্রহে সহজ করা হচ্ছে| নানা দুর্নীতি নিয়ে অনলাইনে অভিযোগের ভিত্তিতে ভারতের বিদেশমন্ত্রক এই পদক্ষেপ গ্রহণ করেছে| এ বিষয়ে বিদেশমন্ত্রক উচ্চ পর্যায়ে একটি প্রস্তাব তুলে আলোচনা শুরু করেছে| প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়া অনেক সহজ হবে বলে জানা গিয়েছে|
বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি জানান| ভিসা জটিলতা বিষয়ক সমস্যা সমাধানে আগামী জুলাইয়ে দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা সফরে যাবেন| তখন দুদেশের যৌথ পরামর্শ কমিশনের বৈঠকে হওয়ার কথা রয়েছে| আলোচনায় থাকা প্রস্তাবটি বাস্তবায়ন হলে ই-ভিসা বা ই-টোকেন পাওয়া সহজ হবে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top