News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের অগণতান্ত্রিক কার্যকলাপ সফল হতে দেব না ঃ সোনিয়া গান্ধী
Image

কেন্দ্রের অগণতান্ত্রিক কার্যকলাপ সফল হতে দেব না ঃ সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): কেন্দ্র গণতন্ত্রের বিরুদ্ধে কিছু করতে কেন্দ্র যতই চেষ্টা করুক না কেন, আমরা তা সফল হতে দেব না| শুক্রবার যন্তরমন্তরে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে `গণতন্ত্র বাঁচাও’ মিছিলে সামিল হতে যন্তরমন্তরে উপস্থিত হয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব| সেখানে সোনিয়া গান্ধী বলেছেন, `গণতন্ত্রের বিরুদ্ধে কিছু করতে কেন্দ্র যতই চেষ্টা করুক না কেন, আমরা তা সফল হতে দেব না|’ তিনি আরও বলেছেন, `জাতীয়তা বিরোধী কোনও বিষয় নিয়ে লড়াই করা আমাদের কাছে নতুন কিছু নয়| জীবন আমাকে লড়াই করার শিক্ষা দিয়েছে| আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি|’
মিছিল শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী| মোদী সরকারকে তোপ দেগে তিনি বলেন, `এখন দেশ চলে দু’জনের কথায়| তাঁরা হলেন নরেন্দ্র মোদী ও মোহন ভাগবত| আর যাঁরাই মোদী ও বিজেপি-র বিরুদ্ধে আওয়াজ তোলেন, তাঁদের নামে আরোপ করা হয় মিথ্যে অভিযোগ|’ একইভাবে নরেন্দ্র মোদীকে একহাত নিতে ছাড়েননি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও|
এরপরই গণতন্ত্র বাঁচানোর দাবিতে কংগ্রেসের মিছিল শুরু হয়| যন্তরমন্তর থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় সংসদ ভবনের সামনে| সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মনমোহন সিং, এ কে অ্যান্টনি ও জি এন আজাদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ| পরে অবশ্য তঁাদের ছেড়ে দেওয়া হয়|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top