News Flash

Image

জলের দাবিতে পথ অবরোধ

water tape-5নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ প্রশাসনের ঘুম ভাঙ্গাতে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন ব্রজপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা৷ বুধবার বেলা দশটা থেকে সোয়া এগারটা পর্যন্ত বিশালগড় লালসিংমুড়া পথ অবরোধ করেন জনগণ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েতের অধীন পাঁচ নং ওয়ার্ডের রিজাভ টিলা, দাশপাড়া এবং মধ্যপাড়ায় পানীয় জলের সংকট৷ স্থানীয় জনগণের গুরুতর অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না তারা৷ তাদের পার্শ্ববর্তী এলাকায় গিয়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে৷ ব্রজপুর বাজারে একটি মাত্র জলের টেপ রয়েছে৷ সেখান থেকে জল সংগ্রহ করতে গেলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়৷ অনেক সময় জলসংগ্রহে গিয়ে মহিলারা নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন৷ তাদের অভিযোগ, শাসকদলীয় পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ওয়ার্ডে পানীয় জলের কোন সংকট নেই৷ দিনের অধিকাংশ সময় সেসব এলাকায় পানীয় জল অপচয় হচ্ছে৷ এসমস্ত কারণে কোন উপায় না দেখে অবশেষে পথ অবরোধের সিদ্ধান্ত নেন ব্রজপুর পঞ্চায়েত এলাকার জনগণ৷
এদিন, পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চড়িলাম ব্লকের বিডিও শান্তুনু দাস, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এসডিও এবং বিশালগড় থানার পুলিশ৷ বিডিও শান্তুনু বাবু দুয়েকদিনের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ মুক্ত করেন ক্ষুব্দ জনগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top