নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ প্রশাসনের ঘুম ভাঙ্গাতে পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন ব্রজপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা৷ বুধবার বেলা দশটা থেকে সোয়া এগারটা পর্যন্ত বিশালগড় লালসিংমুড়া পথ অবরোধ করেন জনগণ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েতের অধীন পাঁচ নং ওয়ার্ডের রিজাভ টিলা, দাশপাড়া এবং মধ্যপাড়ায় পানীয় জলের সংকট৷ স্থানীয় জনগণের গুরুতর অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না তারা৷ তাদের পার্শ্ববর্তী এলাকায় গিয়ে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে৷ ব্রজপুর বাজারে একটি মাত্র জলের টেপ রয়েছে৷ সেখান থেকে জল সংগ্রহ করতে গেলে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়৷ অনেক সময় জলসংগ্রহে গিয়ে মহিলারা নিজেদের মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন৷ তাদের অভিযোগ, শাসকদলীয় পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ওয়ার্ডে পানীয় জলের কোন সংকট নেই৷ দিনের অধিকাংশ সময় সেসব এলাকায় পানীয় জল অপচয় হচ্ছে৷ এসমস্ত কারণে কোন উপায় না দেখে অবশেষে পথ অবরোধের সিদ্ধান্ত নেন ব্রজপুর পঞ্চায়েত এলাকার জনগণ৷
এদিন, পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চড়িলাম ব্লকের বিডিও শান্তুনু দাস, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এসডিও এবং বিশালগড় থানার পুলিশ৷ বিডিও শান্তুনু বাবু দুয়েকদিনের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ মুক্ত করেন ক্ষুব্দ জনগণ৷
জলের দাবিতে পথ অবরোধ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















