নিজস্ব প্রতিনিধি খোয়াই, ৫ মে৷৷ বজ্রপাতের কারনে ঘুমের মধ্যেই মৃত্যু হল এক কিশোরীর৷ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে খোয়াই থানাধীন পশ্চিম বেলছড়া এডিসি ভিলেজের মনাইছড়া গ্রামে৷ মৃত কিশোরীর নাম সাকালাম দেববর্মা(১২)৷ জানা যায়, বুধবার ভোর রাতে ঝড় ও বৃষ্টির সময় কিশোরিটি তার পিতা মাতার সঙ্গে ঘরেই ঘুমুচ্ছিল৷ ভোর রাত সাড়ে তিনটায় হঠাৎ এক বজ্রপাতে কিশোরীটি ঘুমের মধ্যেই গুরুতর ভাবে জখম হয়৷ ভোরে কিশোরীর পিতা কিশোর দেববর্মা তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সাকালামকে মৃত বলে ঘোষণা করেন৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় মনাইছড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে৷ আজ ঐ কিশোরীর শরীরে ময়না তদন্ত হয় এবং পরে স্থানীয় পুলিশ তার মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে৷
বজ্রপাতে কিশোরীর মৃত্যু খোয়াইতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















