News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত
Image

পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত

DISTRICT MANIKনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে রাজ্য ভিত্তিক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার৷ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত একদিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধক ছিলেন নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷
[vsw id=”izxH9e3RvH8″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে বুধবার নজরুল কলাক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে রাজ্যভিত্তিক পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়৷ কর্মশালার উদ্বোধক ছিলেন পরিবহন ও নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরেন৷ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানিক দে জনপ্রতিনিধিদের সমস্যাগুলির উত্তর দিকে গিয়ে বলেন রাজ্যে বর্তমানে ব্লক পঞ্চায়েত, ভিলেজ কমিটি পাওয়ায় কর্মী স্বল্পতা দেখা দিয়েছে৷ তাই অতিসত্বর গ্রাম পঞ্চায়েতও ভিলেজ কমিটি এলাকায় রুরাল প্রোগ্রাম ম্যানেজার এবং ব্লক স্তরে এলডিসি ক্লার্ক নিয়োগ করা হবে৷ এছাড়া মন্ত্রী বলেন প্রত্যেক দপ্তরে স্ট্যান্ডিং কমিটিগুলি সঠিকভাবে কাজ করছেনা বলে অভিযোগ রয়েছে৷ তিনি বলেন স্ট্যান্ডিং কমিটিগুলি সঠিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷ নিয়মিত সভা করে এজেন্ডা ঠিক করে সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করতে হবে৷ কর্মশালায় জনপ্রতিনিধিদের উত্থাপিত পানীয় জলের সমস্যা প্রসঙ্গে মানিক দে বলেন যতই অসুবিধা থাকুক না কেন রাজ্যে সব এলাকায়ই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে চায় রাজ্য সরকার৷ এছাড়া সামাজিক কাজে প্রবীণদের পরামর্শ নিয়ে যুবকদের বেশী উদ্যোগী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী মানিক দে৷ এছাড়া নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাতা প্রসঙ্গে মন্ত্রী বলেন আমরা যারা নির্বাচিত প্রতিনিধিরা মানুষের কাছে দায়বদ্ধ আমরা সোশ্যাল কমিটমেন্ট করেছি আমি আমার শ্রমটা বিনা পারিশ্রমিকে দেব, মানুষের কাছে নিজেকে উৎসর্গ করব৷ এখানে টাকার বিনিময়ে এটাকে বিচার বিশ্লেষণ করলে ভুল হবে৷ আজকের এই কর্মশালায় দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সমস্যাগুলি নিয়েও আলোচনা করেছেন মানিক দে৷ আজকের এই কমশালায় অন্যান্য বক্তারা হলেন মুখ্যকার্যনির্বাহী স দস্য রাধাচরণ দেববর্মা, গ্রামোন্নয়নমনত্রী নরেশ জমাতিয়া৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top