News Flash

Image

পথ দুর্ঘটনায় আহত ৭

road acccident copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ অমরপুর মহকুমার নতুন বাজার থানা এলাকায় এক ইটভাট্টার সামনে পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম প্রসেনজিৎ বণিক৷ জানা যায়, ঐ যুবক বাইক নিয়ে প্রচন্ড গতিতে যতনবাড়ি থেকে অমরপুরের উদ্দেশ্যে রওনা হয়৷ বুধবার বিকেল চারটা নাগাদ নতুন বাজার থেকে আসার পথে ইট ভাট্টার সামনে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় দ্রুতগামী বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে পড়ে যায় বাইক চালক ঐ যুবক৷ তাতে বাইক চালক প্রসেনজিৎ বণিক গুরুতরভাবে আহত হয়৷ খবর পেয়ে যতনবাড়ি থেকে দমকলবাহিনী দ্রুত ছুটে আসে৷ আহত প্রসেনজিৎ বণিককে উদ্ধার করে তারা প্রথমে যতনবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ছুটে আসে৷ ঘটনাস্তল থেকে বাইকটি উদ্ধার করা হয়৷ বাইকটির নম্বর টিআর০১-এস-৮৮২৮৷ পুলিশ বাইকটি আটক করে থানায় নিয়ে গেছে৷ স্থানীয় সূত্রে জানা যায় বাইকে আরো এক যুবক ছিল৷ সে অবশ্য জখম হয়নি৷
অর্কেস্ট্রা অনুষ্ঠান সেরে কুলাই থেকে আগরতলা ফেরার পথে যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অর্কেস্ট্রা শিল্পী৷ আঘাত গুরুতর হওয়ায় দুজন শিল্পীকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে কুলাইয়ে একটি সঙ্গীতানুষ্ঠান সেরে বুধবার সকালে কুইজার গাড়ী করে খোয়াই -কমলপুর রোড ধরে আগরতলায় ফিরছিলেন শিল্পীরা৷
পথে ফটিকছড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কুইজার গাড়িটি একটি বটগাছে ধাক্কা খায়৷ এতে গুরুতর ভাবে আহত হন অর্কেস্ট্রা পার্টির ৬ জন শিল্পী৷ আহতদের জিবি হাসপাতালে নিয়ে আসা হলে আঘাত গুরুতর হওয়ায় পঞ্চসখী সাংমা এবং তাপস পালকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বাকিদের প্রাথমিক চিকিৎসারপর ছেড়ে দেওয়া হয়৷ জানা গেছে গতিবেগ বেশি থাকায় বাক নিতে গিয়ে বট গাছে ধাক্কা খেলে এই বিপত্তি ঘটে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top