News Flash

  • Home
  • Uncategorized
  • আইএস অভিযানে চারটি এলাকা মুক্ত করল ইরাকের সেনাবাহিনী
Image

আইএস অভিযানে চারটি এলাকা মুক্ত করল ইরাকের সেনাবাহিনী

iraqবাদদাদ, ৫ মে (হি.স.) : আইএস অভিযানে আরও বড়সড় সাফল্য পেল ইরাকের সেনাবাহিনী| আনবার প্রদেশের নতুন করে আরও চারটি এলাকা আইএস মুক্ত করা গেল বলে দাবি করছে স্থানীয় প্রশাসন|
খবরে বলা হয়েছে, ইরাকি বাহিনীর এই অভিযানে সাহায্য করছে দেশের বায়ুসেনাসহ আরও বেশ কয়েকটি ইউনিট| সেনার সঙ্গে আইএসের প্রবল যুদ্ধে অন্তত একশো আইএস জঙ্গির মৃতু্য হয়েছে| এছাড়া আটটি বোমা বসানো গাড়ি ধবংস করে দেওয়া হয়েছে বলে আনবার অভিযানের প্রধান কমান্ডার জানিয়েছেন| আইএস জঙ্গিরা নিজেদের পরিবারের নগরীর দক্ষিণাঞ্চল থেকে কেন্দ্রের দিকে সরিয়ে নিলেও নিরীহ ইরাকিদের সরে যেতে দেওয়া হয়নি| বরং যুদ্ধে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে| ফালজুার চারটি অঞ্চল মুক্ত হওয়ার মধ্যে দিয়ে আইএসের জন্য আরেক দফা বিপর‌্যয় ঘটল বলে ইরাক প্রশাসনের দাবি| এদিকে ইরাকি সেনার তরফে জানানো হয়েছে আইএসের বিরুদ্ধে এই অভিযান চলবে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top