News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় দিন দুপুরে রহস্য আগুন মহকুমা শাসক অফিসের স্টোর রুমে
Image

সোনামুড়ায় দিন দুপুরে রহস্য আগুন মহকুমা শাসক অফিসের স্টোর রুমে

fire phtoনিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২ মে৷৷ দিনদুপুরে রহস্যময় আগুনে পুড়ে ছাঁই হল সোনামুড়া মহকুমা শাসক অফিসের স্টোর রুম৷ রবিবার ছুটির দিনে দুপুর প্রায় ১২ টায় লাগে এই আগুন৷ বিভিন্ন সময় বাজেয়াপ্ত করা বাজি, নেশা সামগ্রী সহ বহু মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিস পত্র ছিল এই স্টোর রুমটিতে৷ এই মালামাল গুলির বেশিরভাগই আগে সরিয়ে ফেলে পরে ছুটির দিনের নির্জনতায় সুকৌশলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ করছেন অনেকে৷
তপ্ত গরমের অলস দুপুর৷ দহন জ্বালায় ঘর বন্দি প্রান্তিক শহর সোনামুড়ার বেশিরভাগ শহরবাসী৷ ছুটির দিন থাকায় জনমানব শূন্য ছিল সোনামুড়ার মহকুমা শাসক কার্যালয় সহ গোটা অফিস টিলা৷ এমন সময় এসডিএম অফিসের স্টোর রুমে আগুন দেখতে পায় স্থানিয়রা৷ স্থানিয়রাই প্রথম খবর পাঠান ফায়ার সার্ভিসে৷ দমকলের সোনামুড়ার একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে৷
প্রায় এক ঘন্টার চেষ্টায় নেভে আগুন৷ স্টোর রুমটিতে মহকুমা শাসক কর্তৃক বাজেয়াপ্ত করা অবৈধ গাজা ও প্রচুর পরিমাণ বাজি ছিল৷ এসব ছাড়াও পুড়ে ছাঁই হতে দেখা গেছে কিছু সরকারী কাগজ, বিভিন্ন নির্বাচনের কাজে কেনা হ্যারিকেন সহ মূল্যবান ও গুরুত্বপূর্ণ জিনিস পত্র৷ কীভাবে দিন দুপুরের নির্জনতায় লাগলো এই আগুন বলতে পারছেন না কেউই৷ উত্তরহীন দমকল কর্মীরাও৷ মুখে কুলুপ এটেছেন সে সময় অফিস চত্ত্বরে উপস্থিত থাকা এক ডিসিএমও৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top