News Flash

  • Home
  • Uncategorized
  • ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ঘিরে উত্তেজনা চাম্পামুড়ায় , মারপিটে রক্তাক্ত দুই মহিলা
Image

ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ঘিরে উত্তেজনা চাম্পামুড়ায় , মারপিটে রক্তাক্ত দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ ছোট ভাইয়ের স্ত্রী প্রতিনিয়ত ধর্ষণের চেষ্টা এবং বাবার দেওয়া বড় ভাই ও ছোট ভাইয়ের  সম্পত্তি জোর করে দখল করার লোভ৷ এনিয়ে রবিবার সকাল ১০ নাগাদ চাম্পামুড়া  ক্রিশ গ্রুপ এলাকায় মেজ ভাই নিত্যানন্দ সিং বড় ভাই গৌতম সিং তার স্ত্রী যশোদা সিং ও ছোট ভাইয়ের স্ত্রী বুল্টি সিংকে ধাড়ালো অস্ত্র এবং rapelogoলাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে৷  তৎক্ষণাৎ যশোদা সিং ও বুল্টি সিংয়ের মাথায়, নাক কান দিয়ে রক্ত ঝরতে শুর করে৷ এমতাবস্থায় এলাকার জনগণ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা যশোদা সিং ও বুল্টি সিংকে গুরুতর হওয়াতে জিবিতে পাঠিয়ে দেয়৷ এদিকে অভিযুক্ত  নিত্যানন্দ সিংকে এলাকার জনগণ  আটক করে গণ ধোলাই দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয়৷ জানা যায়, চাম্পামুড়া  ক্রিশগ্রুপ এলাকায় দশরথ সিংয়ের তিন ছেলে রয়েছে৷  তিন ছেলে বিবাহিত৷  দশরথ সিংয়ের জায়গা সম্পত্তি  তিনভাগে তিন ছেলেকে ভাগ করে দেয়৷ কিন্তু  নিত্যানন্দ সিংহ তা মানতে  নারাজ বড় ভাইয়ের তার ছোট ভাইয়ের সম্পত্তির দিকে নজর পড়ে৷ এই নিয়ে গ্রাম্য সভা কয়েক দফা হয়েছে৷ বিশালগড় থানায়ও মামলা হয়৷ কিন্তু  সবচেয়ে বড় ব্যাপার অভিযুক্ত নিত্যানন্দ সিংহের কুনজর পড়ে তার ছোট ভাইয়ের স্ত্রী বুল্টি সিংয়ের দিকে৷  প্রতিনিয়ত যন্ত্রণা, কখনো সন্ধ্যাবেলা ঘর থেকে বের হলে, আবার প্রাকৃতিক কাজ করতে গেলে যন্ত্রণা দেয় জোর করে ধর্ষণের চেষ্টা করে৷  অথচ তার সন্তানও রয়েছে৷ ফলে জনগণকে কয়েক দফা জানানো হয়৷  জনগণের গণ স্বাক্ষর নিয়ে বিশালগড় থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানালেও কোন ভূমিকা নেয়নি৷  ফলে গতকাল রাত্রিবেলা নিত্যানন্দ সিংহের মা যখন ছোট ভাইয়ের স্ত্রীকে জোর করে ধর্ষণের চেষ্টা করলে বাধা দিলে তার মাকে আঘাত করে৷ ফলে রবিবার যখন বড় ভাই এবং তার স্ত্রী ও  ছোট ভাইয়ের স্ত্রী এলাকার নেতৃত্ব গৌরব ভৌমিকের বাড়িতে জানানোর জন্য  আসে তখন নিত্যানন্দ সিং দাড়ালো অস্ত্র এবং লাঠি দিয়ে তিনজনকে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার সময় তাকে  গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷  এলাকাবাসী তার শাস্তির দাবি করেছে৷ তার যন্ত্রণায় সকল জনগণ অতিষ্ট৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top