News Flash

  • Home
  • Uncategorized
  • অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফিরলেন দীপা কর্মকার
Image

অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফিরলেন দীপা কর্মকার

Dipa Karmakarনিজস্ব প্রতিনিধি, আগরতলা ২২ এপ্রিল ৷৷ ঘরে ফিরলেন দীপা কর্মকার৷ সোনার মেয়েকে নিয়ে সাধারণের বিমান বন্দরে বাঁধভাঙা উচ্ছ্বাস৷
রিওতে অলিম্পিকে লড়াইয়ের যোগ্যতা অর্জন করে ফিরলেন জিমন্যাস্ট দীপা কর্মকার৷ শুক্রবার দুপুর নাগাদ দীপার বিমান কোচ বিশ্বেশ্বর নন্দী সহ আগরতলা বিমানবন্দরে পৌঁছাল৷ লাউঞ্জ থেকে বেরুতেই সাধারণের বাধ ভাঙা উচ্ছ্বাস দীপা সহ তার কোচ বিশ্বেশ্বর নন্দীর জয়েরধবনি ও শুভেচ্ছা বার্তার ঢল৷ সে সঙ্গে ফুলের মালা পড়িয়ে দীপা সহ তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে সাধারণ মানুষ আবেগপ্লুত হয়ে স্বাগত জানালেন৷ দীপা আজ খুবই খুশি৷ তবু তার সহজাত আচরণে নেই কোন পরিবর্তন৷ এর মধ্যেই অনুগামীদের ভালবাসার চাকা সামলে কোচকে নিয়ে গাড়িতে উঠলেন দীপা৷ আর গাড়িতে বসেই নিজের পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন সোনার মেয়ে দীপা কর্মকার৷ শারীরিক বিশ্রামের কোন সুযোগ নেই৷ তবে দীপা এক সপ্তাহের মানসিক বিশ্রামের মাঝে বর্তমানে এক বেলা অনুশীলন চালিয়ে যাবেন বলে জানালেন তার কোচ বিশ্বেশ্বর নন্দী৷ তবে এদিন আর আপাতত অন্যকোন মন্তব্য নয়৷ এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে গেলেন দীপা৷ একই সাথে কোচ বিশ্বেশ্বর নন্দীও ফিরলেন নিজ বাড়িতে৷ এদিকে, দীপার অনুগামীরা তাঁর জন্য সরকারী নানাহ সুযোগ সুবিধা দাবী জানিয়েছেন৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দীপাকে প্রায় ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেবে বলে ঘোষণা দিয়েছে৷ স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারও দীপার প্রতি স্বহৃদয় হোক এই দাবীও উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top