News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ত্রিপুরেশ্বরী শক্তি এক্সপ্রেস’ দিয়ে শুরু হচ্ছে ব্রডগেজে যাত্রী রেল
Image

‘ত্রিপুরেশ্বরী শক্তি এক্সপ্রেস’ দিয়ে শুরু হচ্ছে ব্রডগেজে যাত্রী রেল

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ ‘ত্রিপুরেশ্বরী শক্তি এক্সপ্রেস’ দিয়ে রাজ্যবাসী ব্রডগেজের রেল ভ্রমণের আনন্দ উপভোগ করবেন৷ সূত্রের খবর, বাংলা নববর্ষের ঠিক পরেই আগরতলা থেকে সরাসরি দিল্লীর উদ্দেশ্যে ছুটবে রেল৷ সম্ভবত ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুকে সাথে নিয়ে রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে ব্রডগেজে যাত্রীরেল পরিষেবার সূচনা করবেন৷ সূত্র অনুসারে আরও জানা গিয়েছে আগরতলা থেকে শিলচর পর্যন্ত এক্সপ্রেস ট্রেন ঐদিনই শুরু হতে পারে৷ ইতিমধ্যে সেফটি কমিশনার আগরতলা-বদরপুর রুটে ছাড়পত্র দিয়েছেন৷ প্রয়োজনীয় কাগজপত্রও ইতিমধ্যে রেল মন্ত্রকে জমা পড়েছে৷ সুরক্ষা পর্য্যবেক্ষণে আগরতলা-বদরপুর রুটে সেফটি কমিশনরা শৈলেশ কুমার পাঠক ছোটখাট কিছু ত্রুটি পূর্বোত্তর সীমান্ত রেলওয়েকে ধরিয়ে দিয়েছেন৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ঐ সমস্ত ত্রুটি ইতিমধ্যে সারাই করে নেওয়া হয়েছে৷ ফলে, আগরতলা থেকে ব্রডগেজে যাত্রীরেল পরিষেবা শুরু করার ক্ষেত্রে বিশেষ কোন বাধা নেই৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ভারতীয় রেল মানচিত্রে ব্রডগেজে যাত্রী রেল পরিষেবায় যুক্ত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ফলে, আর কয়েকদিনের মধ্যেই রাজ্যবাসী ব্রডগেজে যাত্রী রেল পরিষেবার স্বাদ পেতে চলেছেন৷ তবে, এরই সাথে এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি কতগুলি লোক্যাল ট্রেন দেওয়া হবে তা নিয়েও নানা মহলে আলোচনা শুরু হয়েছে৷ রাজ্যের দাবী মিটার গেজে যে সংখ্যক লোক্যাল ট্রেন ছিল, সমসংখ্যক ট্রেন দিতে হবে৷ সূত্রের খবর ‘ত্রিপুরেশ্বরী শক্তি এক্সপ্রেস’ ঘন্টায় ১২০ কিমি বেগে ছুটবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top