News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে’, রাজ্যের উপর চাপ বাড়ালেন কেন্দ্রের মানব সম্পদ রাষ্ট্রমন্ত্রী কাটারিয়া
Image

‘ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে’, রাজ্যের উপর চাপ বাড়ালেন কেন্দ্রের মানব সম্পদ রাষ্ট্রমন্ত্রী কাটারিয়া

BJP CENTRAL MINISTERনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল ৷৷ আইন-শৃঙ্খলার প্রশ্ণে রাজ্য সরকারের উপর চাপ বাড়ালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামশঙ্কর কাটারিয়া৷ রাজ্যে জঙ্গলরাজ চলছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ পাশাপাশি হুশিয়ারী দিয়ে বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যবস্থা নেওয়া হবে৷ বুধবার একদিনের রাজ্য সফরে এসে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী দলীয় মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন-শৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই সুর চড়িয়েছেন৷ পাশাপাশি জানিয়েছেন দিল্লি ফিরে গিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ত্রিপুরার পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন৷
কয়েক দিন আগে ডোনার মন্ত্রী ড জীতেন্দ্র সিংও রাজ্য সফরে এসে আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে বৈঠক করেছিলেন৷ দলীয় সম্মেলনে তিনিও জ্বালাময়ী ভাষণ দিয়েবুঝিয়ে দিয়েছিলেন আইন-শৃঙ্খলার প্রশ্ণে রাজ্য সরকার অসহিষ্ণুতার পথে হাটছে৷ সেদিন ডোনার মন্ত্রী হয়েও রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা যেখানে যথেষ্ট অর্থবহ ছিল, তেমনি আজ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর তোপ রাজ্য সরকারের স্নায়ুর চাপ আরো বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷
এদিন, শ্রীকাটারিয়া রাজ্য সরকারের সমালোচনায় করে বলেন, গত ২৪ মার্চ খোয়াই জেলায় রাঙ্খল পাড়ায় উপজাতি রমণিকে গণধর্ষণ শেষে হত্যার চেষ্টা করা হয়৷ ঐ মহিলা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১০দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরেন৷ এই ঘটনায় খোয়াই থানায় দোষীদের নাম সহকারে মামলা করা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার নেই৷ তিনি উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, কিছুদিন আগে মোহনপুরেও জনৈকা উপজাতি যুবতী গণধর্ষণের শিকার হয়েছিলেন৷ ঐ ঘটনার সাথে জড়িতদেরও এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ৷ এদিন তিনি স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দায়ী করে বলেন, গত ২৩ বছরে বামফ্রন্ট শাসনে রাজ্যের কোন উন্নয়ন হয়নি৷ কেন্দ্রীয় সরকার পূর্বোত্তরের উন্নয়নে নানবিধ প্রকল্পের ঘোষণা করে চলেছে৷ দীর্ঘদিন আটকে থাকার পর রেল রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে চলেছে৷ বর্ডার হাট নিয়েও কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top