News Flash

Image

অ্যাসিড খাইয়ে গৃহবধূ খুন

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ অমরপুরের দুই নং কলোনিতে এক গৃহবধূকে অ্যাসিড খাইয়ে হত্যা করেছে স্বামী, শ্বশুর সহ পরিবারের লোকজনরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অমরপুরের দুই নং কলোনিতে অ্যাসিড খাইয়ে এক উপজাতি গৃহবধূকে হত্যা করা হয়েছে৷ গৃহবধূটির নাম সূর্যরানি জমাতিয়া৷ স্বামীর নাম বীরসাধন জমাতিয়া৷ জানা যায়, স্বামী বীরসাধন জমাতিয়া পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছিল৷ এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমাল্যি চলছিল৷ গতকাল স্বামী ও শ্বশুর সহ পরিবারের লোকজনরা গৃহবধূ সূর্যরানি জমাতিয়াকে জোর করে মুখে অ্যাসিড ফেলে দেয় বলে অভিযোগ৷ তাকে প্রথমে অমরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থা খুবই সংকটাপন্ন হওয়ায় তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ শুক্রবার বিকেলে সূর্যরানি জমাতিয়ার মৃত্যু হয়৷
মৃতার বাবা জানিয়েছেন এব্যাপারে অভিযুক্তদের নামধাম উল্লেখ করে মামলা করা হবে৷ অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তিরও দাবি জানাবেন মৃতার বাপের বাড়ির লোকজনরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top