News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধী বেকারদের আন্দোলনে পুলিশের দাদাগিরিতে ক্ষোভ
Image

প্রতিবন্ধী বেকারদের আন্দোলনে পুলিশের দাদাগিরিতে ক্ষোভ

Handicafনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ তিন দফা দাবি আদায়ে সোমবার নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় প্রতিবন্ধী বেকার ফোরামের সদস্যরা বার ঘন্টার গণ অবস্থান পালন করেছেন৷ আগাম অনুমতি নিয়েই ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায়  গণ অবস্থানে বসলেও প্রশাসন গণ অবস্থান প্রত্যাহার করে নেওয়ার জন্য আন্দোলনকারীদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে৷ কিন্তু কোন চাপের কাছে নতি স্বীকার করেনি প্রতিবন্ধী বেকার ফোরামের আন্দোলনকারীরা৷  তারা জানান, বৈধ অনুমতি নিয়েই তারা ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় গণ অবস্থানে সামিল হয়েছেন৷ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গণ অবস্থান প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে চাপ সৃষ্টির ঘটনা রীতিমত উদ্বেগজনক৷ আন্দোলনকারীদের অভিযোগ ভিআইপি এলাকা বলেই তাদেরকে আন্দোলন করতে দেওয়া হবে না বলে জানানো হয়৷ প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই প্রতিবন্ধী বেকার ফোরামের আন্দোলনকারীরা গণ অবস্থান নির্ধারিত সময় পর্যন্ত চালিয়ে যান৷ তাদের অভিযোগ সুপ্রিমকোর্টের নির্দেশ রাজ্যে পালিত হচ্ছে না৷ সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে প্রতি তিন বছর অন্তর অন্তর স্পেশাল ড্রাইভের মাধ্যমে প্রতিবন্ধীদের সংরক্ষণের নীতি মেনে নিয়োগ করতে হবে৷ কিন্তু এই রাজ্যে এনিয়ম মানা হচ্ছে না৷ ২০০৭ সালের পর এই রাজ্যে স্পেশাল ড্রাইভে কোন প্রতিবন্ধীকে নিয়োগ করা হয়নি৷ তাতে প্রচন্ড ক্ষুব্ধ প্রতিবন্ধী বেকার ফোরাম৷ প্রশাসনের তুঘলকি কান্ডে তীব্র অসন্তোষও ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ প্রশাসন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য এধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ৷ প্রসঙ্গত, বিভিন্ন দপ্তরে যেসব শুন্যপদ রয়েছে সেগুলিতে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার যে নিয়োগ নীতি অনুসরণ করে চলার কথা তা মেনে চলছে না বলে অভিযোগ উঠেছে৷ পাশাপাশি দলবাজী ও স্বজনপোষণের ঘুরতর অভিযোগ উঠেছে প্রতিবন্ধী ফোরামের তরফে৷

Releated Posts

বিশ্বের ধাক্কা সামলেও ভারতের প্রবৃদ্ধি ধরে রাখতে রাজ্যগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা: নির্মলা সীতারামন

অ্যাশভিল, ১ সেপ্টেম্বর (আইএএনএস): কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগ, ব্যবসা-বাণিজ্যে কমপ্লায়েন্সের বোঝা হ্রাস এবং শিল্পমহলের সঙ্গে ধারাবাহিক…

ByByNews Desk Sep 1, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top