News Flash

  • Home
  • Uncategorized
  • রামসায় চাকুরিচ্যুত কর্মীদের পুনরায় নিয়োগের দাবি মুখ্যমন্ত্রীর দরবারে
Image

রামসায় চাকুরিচ্যুত কর্মীদের পুনরায় নিয়োগের দাবি মুখ্যমন্ত্রীর দরবারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী সমিতি তেলিয়ামুড়া  বিভাগীয় কমিটির কনভেশন থেকে কর্মচ্যুত  ল্যাব এসিসটেন্ট  ও করনিকদের পুনর্নিয়োগ এবং অনিয়মিতদের নিয়মিত করার জন্য রাজ্য book_guide_hero_booksসরকারের কাছে মানবিক আবেদন জানানো হয়েছে৷ এসএসএ এবং আরএমএস এর অন্তর্গত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে রাজ্যব্যাপী কনভেনশনের মাধ্যমে জোরালো দাবি উঠেছে৷ রবিবার তেলিয়ামুড়ার নেতাজী নগরে তেলিয়ামুড়া  বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা  চুক্তিবদ্ধ  শিক্ষক কর্মচারী সমিতির রাজ্য সম্পাদক রাজকুমার চৌধুরী  সহ অন্যান্য  নেতৃবৃন্দ৷ বিভাগীয়  কনভেনশনে বক্তব্য রাখতে  গিয়ে রাজ্য সম্পাদক রাজকুমার আচার্য বলেন, অনিয়মিত শিক্ষক কর্মচারীদের নিয়মিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব  পাঠানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হবে৷ কর্মচ্যুত ল্যাব এসিসটেন্ট ও এলডিসিদের পুননিয়োগ করার জন্য রাজ্য সরকারের কাছে মানবিক আবেদন জানানো হবে৷ বিভাগীয় সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সম্পাদক আশিস দাশগুপ্ত, দীপক রায়, কানুলাল মজুমদার প্রমুখ৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top