News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলীতে বন্ধন ব্যাঙ্কের কর্মীকে পিটিয়ে টাকা ছিনতাই
Image

ডুকলীতে বন্ধন ব্যাঙ্কের কর্মীকে পিটিয়ে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷  ডুকলী ব্লক এলাকার দুন্দরাই পাড়া এলাকায় বন্ধন নামে একটি ব্যাঙ্কিং সংস্থার টাকা সংগ্রহ করে ফেরার পথে আক্রান্ত হয়েছেন এক কর্মী৷ তার কাছ থেকে টাকা পয়সাও হাতিয়ে নিয়ে গিয়েছে আক্রমণকারীরা৷ এই ব্যাপারে শ্রীনগর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ডুকলী ব্লক এলাকার দুন্দরাই পাড়া এডিসি ভিলেজে দশটি স্বসহায়ক দল বন্ধন এর সাপ্তাহিক নির্দ্ধারিত টাকা ফেরত দিতে এসেছিল৷ তাদের দেওয়া টাকা সংগ্রহ করে বন্ধন কর্মী অফিসে ফিরে আসছিলেন তখনই বাগানবাড়ি এসপিও ক্যাম্পের কাছে তাদেরকে আটক করা হয়৷ বন্ধনের এক কর্মী টাকা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও অপর কর্মীকে আটক করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে৷ অবিলম্বে বন্ধন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি উঠেছে৷ একই সঙ্গে আক্রমণকারীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করারও দাবি উঠেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top