নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ ডুকলী ব্লক এলাকার দুন্দরাই পাড়া এলাকায় বন্ধন নামে একটি ব্যাঙ্কিং সংস্থার টাকা সংগ্রহ করে ফেরার পথে আক্রান্ত হয়েছেন এক কর্মী৷ তার কাছ থেকে টাকা পয়সাও হাতিয়ে নিয়ে গিয়েছে আক্রমণকারীরা৷ এই ব্যাপারে শ্রীনগর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, ডুকলী ব্লক এলাকার দুন্দরাই পাড়া এডিসি ভিলেজে দশটি স্বসহায়ক দল বন্ধন এর সাপ্তাহিক নির্দ্ধারিত টাকা ফেরত দিতে এসেছিল৷ তাদের দেওয়া টাকা সংগ্রহ করে বন্ধন কর্মী অফিসে ফিরে আসছিলেন তখনই বাগানবাড়ি এসপিও ক্যাম্পের কাছে তাদেরকে আটক করা হয়৷ বন্ধনের এক কর্মী টাকা নিয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও অপর কর্মীকে আটক করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে৷ অবিলম্বে বন্ধন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি উঠেছে৷ একই সঙ্গে আক্রমণকারীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করারও দাবি উঠেছে৷
ডুকলীতে বন্ধন ব্যাঙ্কের কর্মীকে পিটিয়ে টাকা ছিনতাই
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















