News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে অগ্ণিদগ্দ নির্যাতিতা গৃহবধূ
Image

কল্যাণপুরে অগ্ণিদগ্দ নির্যাতিতা গৃহবধূ

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২৬ মার্চ৷৷ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধু৷ ঘটনা কল্যানপুর থানা এলাকার বাজার কলোনী গ্রামে৷ খবরে জানা যায় গতকাল বাপের বাড়ীতে বেড়াতে এসেছিল মনীষা আচার্য্য (দেবনাথ) (বুল্টি)৷ আজ থেকে প্রায় ১২ বছর আগে ভালোবেসে বিয়ে হয় বুল্টি এবং বাবুলের, বেশ কিছুদিন তাদের সংসার চলছিল ভালই৷ আর্থিক দিক দিয়ে সংসারে টানা পোড়ন শুরু হয়৷ বাবুলের বাড়ীও কল্যানপুর থানা এলাকার বাতেঘা গ্রামে৷ আর্থীক সংকটের কারনে তারা চলে যায় আগরতলায়৷ আগরতলায় ভাড়াবাড়ীতে থেকে ধার করে সংসার চালাত বাবুল৷ জন্ম হয় একটি কন্যা সন্তানের৷ এখন যার বয়স প্রায় ১০ বছর৷ সেই ১০ বছরের মেয়েকে নিয়ে বুল্টি তার একমাত্র ভাইয়ের সাথে বেড়াতে আসে তার বাবা রতীন্দ্র আচার্য্যের বাড়ীতে৷ আজ সাত সকালে বাড়ীর লোকজন এবং এলাকাবাসীরা দেখতে পায় যে তাদের বাড়ীর টয়লেটের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে এবং ধোয়ায় আছন্ন হয়ে গেছে গোটা জায়গা৷ বুল্টির বাবা টয়লেটের দরজা খুলতেই তার মেয়ের ভীবৎস দৃশ্য দেখতে পেয়ে পাশে থাকা জলের বালতি দিয়ে জল দিতে থাকে, এবং বুল্টির দেহে তখন ৮২ শতাংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ সাথে সাথে খবর দেয় দমকলের ইঞ্জিনকে৷  তারা এসে দেহটিকে কল্যানপুর হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতি বুঝে তাকে আশঙ্কা জনক আগরতলা জিবিতে রেফার করে৷ সাতসকালে ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top