News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বজিত সিংয়ের মতই ধৃত কুলভূষণ যাদবকেও মিথ্যে চর সাজিয়ে হত্যা করবে পাকিস্তান, অভিযোগ সর্বজিতের বোনের
Image

সর্বজিত সিংয়ের মতই ধৃত কুলভূষণ যাদবকেও মিথ্যে চর সাজিয়ে হত্যা করবে পাকিস্তান, অভিযোগ সর্বজিতের বোনের

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : সর্বজিত সিংয়ের মতই ধৃত কুলভূষণ যাদবকেও মিথ্যে চর সাজিয়ে হত্যা করবে পাকিস্তান| এমনই ভয় সর্বজিতের বোন দলবীর কৌরের| শনিবার তিনি পাকিস্তানে বন্দি ভারতীয়দের ছাড়ানোর বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলে এই অভিযোগ করেন| তিনি জানিয়েছেন, নিরীহ ভারতীয়দের চর সাব্যস্ত করা পাকিস্তানের পুরনো খেলা|
উল্লেখ্য, ২০০৩ সালে চরবৃত্তির অভিযোগে সর্বজিত সিংকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের এক আদালত| অভিযোগ তোলে তাঁর নাম মনজিত সিং| পরে পাক সুপ্রিম কোর্টও তাঁকে দোষী সাব্যস্ত করে| এবার পাকিস্তানের দাবি, বালুচিস্তান থেকে কুলভূষণকে ধরেছে তারা| তিনি ভারতীয় নৌবাহিনীতে চাকরি করতেন| এখন গুপ্তচর সংস্থা `র’-র হয়ে বালুচিস্তানে সন্ত্রাসে মদত দিচ্ছেন| করাচি বিস্ফোরণেও তাঁর হাত রয়েছে| তাঁর বাবা নাকি মুম্বইয়ের অবসরপ্রাপ্ত এসিপি| শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, কুলভূষণ ভারতীয় গুপ্তচর সংস্থার চর নন| ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালেকে ডেকে এ বিষয়ে কথা বলে পাকিস্তান সরকার| তিনি স্পষ্ট জানিয়ে দেন কুলভূষণের সঙ্গে ভারতের যোগ নেই|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top