News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা ধর্ষণ মামলায় দশ বছরের জেল, জরিমানা
Image

নাবালিকা ধর্ষণ মামলায় দশ বছরের জেল, জরিমানা

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ নাবালিকা ধর্ষণ মামলায় বুধবার পশ্চিম ত্রিপুরা অতিরিক্ত জেলা দায়রা সেশন জজ আদালত এক ব্যাক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে৷ অনাদায়ে অতিরিক্ত এক বছরের কারাবাসের সাজা শুনিয়েছেন৷
উল্লেখ্য, ২০১২ সালের ডিসেম্বর মাসে মোহনপুরের তুলাবাগান এলাকায় এক নাবালিকাকে সুকল থেকে ফেরার পথে ধর্ষণের পর খুনের চেষ্টা করে এলাকারই বিমল সাহা নামে এক ব্যাক্তি৷ এই ঘটনায় থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে ভারতীয় দন্ডবিধি ৩৪১/৩৭৬ ধারায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়৷ দীর্ঘ সাক্ষ্যবাক্য এবং শুনানি বুধবার আদালত অভিযুক্ত বিমল সাহাকে দোষি সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার জরিমানা করে৷ অনাদায়ে অতিরিক্ত এক বছরের কারাবাসের সাজা শুনায়৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top