News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার কিশোর চাঞ্চল্য খিলপাড়ায়
Image

নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার কিশোর চাঞ্চল্য খিলপাড়ায়

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ মার্চ৷৷ সাত বছরের এক নাবালিকা মেয়েকে পরপর কয়েকবার ধর্ষণ করার দায়ে গ্রেপ্তার rape cartonকরা হয়েছে  প্রতিবেশী এক কিশোরকে৷ ঘটনাটি ঘটেছে মন্দিরনগরী উদয়পুরের খিলপাড়া চার নম্বর ওয়ার্ডে৷ পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জুভেইনাল কোর্টে সোপর্দ করে৷ তারপর তাকে আদালত জামিনে মুক্তি দেয়৷ অভিযুক্তের জামিনে স্থানীয় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে৷  সংবাদে প্রকাশ, ঐ এলাকার বিশ্বজিত দাস (দশম শ্রেণীর ছাত্র) প্রতিবেশী দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে কয়েকবার ধর্ষণ করেছে৷ ঐ নাবালিকা ছাত্রীকে ভয় ভীতি দেখানো হয়৷ তাই মেয়েটি বাড়ির লোকজনকে কিছুই জানায়নি৷ এদিকে গত বৃহস্পতিবার ঐ কিশোর ফের ঐ নাবালিকাকে ধর্ষণ করে৷ রাতে ঐ নাবালিকার যৌনাঙ্গে ব্যাথ ও রক্ত ক্ষরণ হতে থাকে৷ পরে তাকে হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে ঐ নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে৷ তারপরই ঐ নাবালিকা সমস্ত কথা জানান৷ তারপর আর কে পুর মহিলা থানায় মামলা হয়৷ গ্রেপ্তার করা হয় ঐ কিশোরকে৷ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top