নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ মার্চ৷৷ আগুনে পুড়ে ছাঁই হয়ে গেল ৪৫ টি দোকান৷ দমকলের ৫টি ইঞ্জিন এবং বিএসএফের একটি ইঞ্জিন মিলেও শেষ রক্ষা করতে পারেনি৷ এই ভয়াবহ অগ্ণিকান্ডটি ঘটেছে উদয়পুর মহকুমার মহারাণী বাজারে৷ গতকাল রাত্রি ১টার সময় এই ভয়াবহ অগ্ণিকান্ডটি ঘটে৷ স্থানীয় ব্যবসায়ী ও মানুষের ধারণা বিদ্যুতের সট সার্কিট থেকেই এই অগ্ণিকান্ডের সূত্রপাত৷ উদয়পুর মহকুমা অমরপুর সড়কের মাঝামাঝি এলাকায় রয়েছে মহারাণী হাসপাতাল চৌমুহনী বাজারটি৷ এই বাজারটি অতন্ত জাকজমকপূর্ণ বাজার৷ পাহাড়ি বাঙালি উভয় অংশের প্রচুর মানুষ এই বাজারে প্রতিদিন মিলিত হন৷ শত শত বছরের মধ্যে এই নিয়ে দুইবার একই সময় অর্থাৎ চৈত্র মাসে আগুন লাগে৷ গত ২০০৯ সালে বাজারের উত্তর অংশ পুড়ে ছাঁই হয়ে গিয়েছিল৷ গতকাল দক্ষিণ অংশ পুড়ে ছাঁই হয়৷ রাত একটার সময় যখন আগুন লাগে তখন প্রতিদিনের মতো যারা নাইট ডিউটি করছিল বাজারে সে ব্যবসায়ীরা প্রথমে টের পায় আগুন লাগার বিষয়টি৷ প্রথমে একটি বইয়ের দোকানে আগুনের শিখা দেখতে পায়৷ আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মদের৷ খবর দেওয়া হয় অমরপুর ও কাকরাছড়ার অগ্ণিনির্বাপক দপ্তরকে৷ খবর পেয়ে ছুটে আসেন দশম ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা আসেন তাদের জলের গাড়ি নিয়ে৷ ৫টি ইঞ্জিন আগুন আয়ত্ত্বে আনতে তিনঘন্টা সময় লাগে৷ খবর পেয়ে রাত্রিবেলা ছুটে যান উদয়পুর মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়৷
মহারাণী বাজারে অগ্ণিকান্ডে পুড়ে ছাঁই ৪৫টি দোকান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















