নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজধানীতে শান্তিরবাজারের চাকরি প্রতারক ধৃত৷ প্রতারিত নিজেই এই প্রতারককে শুক্রবার পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন৷
চাকরি দেবার নাম করে ৫০ হাজার টাকা নিয়ে প্রতারণাকারী জীবন পাল রাজধানীতে ধরা পড়ল৷ জীবন পালের বাড়ি শান্তির বাজারের দাগদানে৷ শুক্রবার প্রতারিত যুবক ডুকলি বাজার সংলগ্ণ বাসিন্দা তাপস পাল নিজেই এই প্রতারককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন৷ এদিন সকালে রাজধানীর শিশু বিহার সুকল সংলগ্ণ সড়ক থেকে তাপস এই জীবন পালকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন৷ ধরা পড়ার আগে এলাকার এক মন্ত্রীর বাড়িতে কিছুক্ষণ নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে এই প্রতারক জীবন৷ ৭ বছর আগে কারা দপ্তরের অধীনস্থ জেল পুলিশে চাকরি দেওয়ার নাম করে এই প্রতারক গত ৭ বছর আগে তার কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকা নিয়েছে বলে প্রতারিত যুবক তাপস পাল জানান৷ এর মধ্যেই সংবাদ মাধ্যমের কর্মীদের প্রশ্ণে বোবার মত দাঁড়িয়ে এটা সেটা বলে কার্যত তার বিরুদ্ধে উঠা অভিযোগটাকে শীলমোহর দিলেন এই প্রতারক জীবন পাল৷ এরই মধ্যে খবর যায় পুলিশে৷ পশ্চিম থানার পুলিশ এসে শেষ পর্যন্ত প্রতারক জীবন পালকে থানায় নিয়ে যায়৷
শান্তিরবাজারের চাকরি প্রতারক ধৃত রাজধানীতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















