News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধবিমানের পরিবর্তন করতে নতুন বিমান কেনার পরিকল্পনা শুরু করেছে পাকিস্তান
Image

যুদ্ধবিমানের পরিবর্তন করতে নতুন বিমান কেনার পরিকল্পনা শুরু করেছে পাকিস্তান

pakistanflagইসলামাবাদ, ১৯ মার্চ (হি.স.) : আগামী ২০২০ সালের মধ্যে পাকিস্তানের বিমানবাহিনী থেকে অন্তত ১৯০টি যুদ্ধবিমানের পরিবর্তন করে নতুন বিমান কেনার পরিকল্পনা শুরু করেছে পাকিস্তান| পাকিস্তানের এক শীর্ষ আধিকারিক এমনটাই খবর দিয়ে জানিয়েছেন, আমেরিকা থেকে পাকিস্তান আরও ১০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে| এর আগে, সাপ্তাহিক জেনস ডিফেন্স এক প্রতিবেদনে জানিয়েছিল, বাড়তি ১০টি বিমান আমেরিকা থেকে কেনা হবে যদি বর্তমানে আটটি এফ-১৬ বিমান কেনার প্রক্রিয়া সফলভাবে শেষ হয়| গত সপ্তাহে মার্কিন সিনেট পাকিস্তানের কাছে বিমান বিক্রি বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে| এরপর আটটি বিমান কেনার প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত হয়েছে| ফলে আরও ১০ টি ফাইটার জেট আমেরিকা থেকে কেনার বিষয়টি মোটামুটি পাকা বলেই ধরে নিচ্ছে পাকিস্তানের সামরিক কর্তারা| শুধু আমেরিকা নয়, রাশিয়া অথবা ফ্রান্স থেকেও ফাইটার জেট কেনার কথা রয়েছে ইসলামাবাদের| এই সেনা আধিকারিক জানিয়েছেন, ফ্রান্সের বিমান অনেক বেশি দামি| এক্ষেত্রে রাশিয়ার বিমান মানে ভালো, কিন্তু দাম অতটা চড়া নয়| ফলে পাকিস্তানের বিমানবাহিনীতে আগামী বহুসংখ্যক রুশ নির্মিত যুদ্ধবিমান দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top