News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাণী বাজারে অগ্ণিকান্ডে পুড়ে ছাঁই ৪৫টি দোকান
Image

মহারাণী বাজারে অগ্ণিকান্ডে পুড়ে ছাঁই ৪৫টি দোকান

FIREনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৮ মার্চ৷৷ আগুনে পুড়ে ছাঁই হয়ে গেল ৪৫ টি দোকান৷ দমকলের ৫টি ইঞ্জিন এবং বিএসএফের একটি ইঞ্জিন মিলেও শেষ রক্ষা করতে পারেনি৷ এই ভয়াবহ অগ্ণিকান্ডটি ঘটেছে উদয়পুর মহকুমার মহারাণী বাজারে৷ গতকাল রাত্রি ১টার সময় এই ভয়াবহ অগ্ণিকান্ডটি ঘটে৷ স্থানীয়  ব্যবসায়ী ও মানুষের ধারণা বিদ্যুতের সট সার্কিট থেকেই এই অগ্ণিকান্ডের সূত্রপাত৷ উদয়পুর মহকুমা  অমরপুর সড়কের মাঝামাঝি এলাকায় রয়েছে মহারাণী হাসপাতাল চৌমুহনী বাজারটি৷ এই বাজারটি অতন্ত জাকজমকপূর্ণ বাজার৷ পাহাড়ি বাঙালি উভয় অংশের প্রচুর মানুষ এই বাজারে প্রতিদিন মিলিত হন৷ শত শত বছরের মধ্যে এই নিয়ে দুইবার একই সময় অর্থাৎ চৈত্র মাসে আগুন লাগে৷ গত ২০০৯ সালে বাজারের উত্তর অংশ পুড়ে ছাঁই হয়ে গিয়েছিল৷ গতকাল দক্ষিণ অংশ পুড়ে ছাঁই হয়৷ রাত একটার সময় যখন আগুন লাগে তখন প্রতিদিনের মতো যারা নাইট ডিউটি করছিল বাজারে সে ব্যবসায়ীরা প্রথমে টের পায় আগুন লাগার বিষয়টি৷ প্রথমে একটি বইয়ের দোকানে আগুনের শিখা দেখতে পায়৷ আগুন দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং খবর দেওয়া হয়  উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মদের৷ খবর দেওয়া হয় অমরপুর ও কাকরাছড়ার অগ্ণিনির্বাপক দপ্তরকে৷ খবর পেয়ে ছুটে আসেন দশম ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা আসেন তাদের জলের গাড়ি নিয়ে৷ ৫টি ইঞ্জিন আগুন আয়ত্ত্বে আনতে তিনঘন্টা সময় লাগে৷ খবর পেয়ে রাত্রিবেলা ছুটে যান উদয়পুর মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top