News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা না থাকলে পদত্যাগ করতে প্রস্তুত, জানালেন হরিশ রাওয়াত
Image

বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা না থাকলে পদত্যাগ করতে প্রস্তুত, জানালেন হরিশ রাওয়াত

Harish Rawat CM দেরাদুন, ১৯ মার্চ (হি.স.) : বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা না থাকলে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানালেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত| সেইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা নিজেদের ভুল না শুধরে নিলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে| রাজনৈতিক সংকটে উত্তরাখণ্ড বিধানসভায় কংগ্রেস সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠছে| কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নয় বিধায়ক| শনিবার এই নয় নেতাকে নোটিশ পাঠিয়েছেন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার জিএস কুঞ্জওয়াল| এদিকে, বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেছেন, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তৈরি| সংখ্যা গরিষ্ঠতা না থাকলে পদত্যাগ করতে প্রস্তুত তিনি| উল্লেখ্য, ২৮ জন বিজেপি বিধায়কের সঙ্গে কংগ্রেসের ১০ বিদ্রোহী নেতা শনিবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করার পরই সমস্যার সূত্রপাত| এই দশ বিক্ষুব্ধ কংগ্রেস নেতার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণা, হারাক সিং রাওয়াত, রণদীপ বাটরা, শৈলেন্দ্র সিঙ্ঘল, উমেশ চন্দ্র কাউ, সুবোধ উনিয়াল, শাইলা রানি রাওয়াত, অমৃতা রাওয়াত এবং কুনওয়ার| শুক্রবার রাজ্যপাল কেকে পালের সঙ্গে দেখা করেন বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল| তাঁরা রাজ্যপালকে জানান, বিধানসভায় রাওয়াত সরকারের সংখ্যা গরিষ্ঠতা নেই| সেইসঙ্গে সরকার ভেঙে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তাঁরা|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top