নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বর্ধমান ফার্মার ভেজাল ওষুধ সংক্রান্ত জনস্বার্থ মামলায় ত্রিপুরা হাইকোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, সিবিআই এবং বর্ধমান ফার্মাকে নোটিশ জারি করেছে৷ আগামী ৬ জুনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, ডাঃ অশোক সিনহা সুপ্রিমকোর্টে রাজ্যে বহুল চর্চিত ভেজাল ওষুধ কেলেঙ্কারি সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন৷ সুপ্রিমকোর্ট এই মামলায় ত্রিপুরা হাইকোর্টে শুনানি হবে বলে রায় দিয়েছিল৷ এরই পরিপ্রেক্ষিতে এদিন, মামলাটির শুনানির জন্য উঠে উচ্চ আদালতে৷ ভেজাল ওষুধ কেলেঙ্কারি সংক্রান্ত সমস্ত কিছু জানানোর জন্য উচ্চ আদালত এদিন নোটিশ জারি করেছে৷
ভেজাল ওষুধ মামলায় নোটিশ জারি হাইকোর্টের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















